somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

ন্যায়বিচারের পক্ষে রাষ্ট্রের অবস্থান

২১ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়বিচারের পক্ষে রাষ্ট্রের অবস্থান
ফকির ইলিয়াস
========================================
বাংলাদেশ পালন করল আরেকটি শোক দিবস। এই দিনটি এলে মনটা খুবই ভারাক্রান্ত থাকে। পঁচাত্তর সালে জাতির জনক যখন সপরিবারে নিহত হন, আমি তখন স্কুলছাত্র। ভোরবেলা জেগেই রেডিওতে শুনেছিলাম, 'আমি মেজর ডালিম বলছি, জাতির বৃহত্তর স্বার্থে (?) শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।'
সে এক মর্মান্তিক শ্রবণ অভিজ্ঞতা। 'জাতির বৃহত্তর স্বার্থে' কথাটি যুক্ত করে ঘাতকরা সেদিন কি বোঝাতে চেয়েছিল? কি ছিল সেই বৃহত্তর স্বার্থ? কার ছিল সেই স্বার্থভোগী? এসব প্রশ্নের জবাব জাতি অনুধাবন করছে এখনও। চৌত্রিশ বছর পরও।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে দিনব্যাপী অনুষ্ঠান দেখছিলাম। চ্যানেল আইতে 'তৃতীয় মাত্রা' অনুষ্ঠানে অংশ নিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জিয়াউদ্দিন। তিনি তার বক্তব্যে যে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন তা শুনে আমি আতঙ্কিত হয়েছি আবারও। মেজর (অব.) জিয়াউদ্দিন ছিলেন তখন ডিজিএফআই বিভাগে কর্মরত।

তাই সে সুবাদে অন্যদের সঙ্গে তিনি পনরোই আগস্ট ভোরে যান ধানমন্ডি বত্রিশ নম্বরে। তাদের দায়িত্ব ছিল বঙ্গবন্ধুসহ অন্যদের ছবি তোলা। সেখানে যাওয়ার পরে অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন জিয়াউদ্দিন অনেকটা এভাবে। তিনি বলেন,'' সেখানে যাওয়ার পর দ্বিতীয় তলার সিঁড়িতে ওঠার সময়ই দেখলাম সিঁড়িতে পড়ে আছে জাতির জনকের মরদেহ। তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে বুলেটে। সাতই মার্চ যে শানিত আঙুলটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল ঘাতকের বুলেটে উড়ে গেছে সেই আঙুলটি। আমরা বঙ্গবন্ধুর রক্ত যাতে স্পর্শিত না হয় সে খেয়াল রেখে দোতলায় গেলাম। গিয়ে দেখলাম সেখানে দায়িত্বে রয়েছে সামরিক অফিসার পাশা। পাশা আমাকে বলল, অন্যরুমে বেগম মুজিবের মরদেহ। আমরা যেন দেখে আসি। আমি বললাম, একজন নিরীহ মহিলাকে তোমরা হত্যা করছো। আমি সেই নারীর শবদেহ দেখতে আগ্রহী নই। এ সময় দেখলাম এক পাশে পড়ে আছে শিশু রাসেলের লাশ। আমি পাশাকে জিজ্ঞাসা করলাম, একজন শিশুকে কেন হত্যা করা হলো? পাশা আমাকে ইংরেজিতে বললো, আমরা শেখ মুজিবকে নির্বংশ করেতে চেয়েছি। এরপরে পাশা আমাকে জানাল, শেখ রাসেল খুব চেঁচামেচি করছিল। আমাকে আব্বুর কাছে নিয়ে যাও। আমাকে আম্মুর কাছে নিয়ে যাও। এরপর তাকে বেয়নেট চার্জ করা হয়। বেয়নেটের সঙ্গে শিশু রাসেলের কলিজার একটি টুকরোও বেরিয়ে আসে। যা প্রত্যক্ষ করে আমি নিজেকে সামলে নিলাম খুব কষ্টে। এরপর ছবি তোলা শেষ হলে নিচে নেমে এলাম। সেখানে দেখলাম, বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তায় যারা এ রাতে দায়িত্বে ছিল, তাদের একজন আমার বেশ পরিচিত। সে আমাকে জানালো, চৌদ্দ আগস্ট সন্ধ্যায় সামরিক অফিসার ওয়াহাব (যে এখন ফাঁসির দ-প্রাপ্ত হয়ে কারাগারে আছে) এসে সব নিরাপত্তা কর্মীর গুলি নিয়ে যায়। ওয়াহাব বলে, গুলিগুলো পুরনো হয়ে গেছে। তা বদলে দেয়া হবে।''

মেজর (অব.) জিয়াউদ্দিনের এই বক্তব্যটি শোনার পর আমি আর সংযত থাকতে পারলাম না। টিভি'র চ্যানেলটি ঘুরিয়ে দিলাম। কি মর্মান্তিক বর্ণনা! ইতিহাসের কি জঘন্যতম, বর্বরতম ঘটনা! সপরিবারে কোন রাষ্ট্রপ্রধান নিহত হওয়ার এমন দুঃসহ ঘটনা কি বিশ্বের আর কোথাও কখনও ঘটেছে?

দুই
পনরোই আগস্টের বেনিফিশিয়ারি কারা? সে প্রশ্নের জবাব এখন আর বাংলাদেশের মানুষের অজানা নয়। সেই বেনিফিশিয়ারিদের একজন ফ.কা. চৌধুরীর পুত্র সা.কা. চৌধুরী। তিনি আবারও দাম্ভিক উচ্চারণের সঙ্গে বলেছেন 'শেখ মুজিব হত্যা অপরিহার্য ছিল।'
রাজাকার পুত্রের এই দাম্ভিকতা কাঁপিয়ে তুলেছে গোটা বাংলাদেশের ভিত। ধিক্কার উঠেছে দেশজুড়ে। ভাবতে অবাক লাগে এই যুদ্ধাপারাধীর বিরুদ্ধে রাষ্ট্র এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? সে প্রশ্নটির জবাব অনেকেই খুঁজেছেন।
রাষ্ট্রপক্ষ দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করছে। 'একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায়'- গ্রন্থটি প্রকাশিত হয়েছে অনেক আগে। তারপরও সাকা কিংবা সাঈদীর অতীত সম্পর্কে রাষ্ট্রপক্ষ দ্বিধা-দ্বন্দ্বে আছে, তা মানা বড় কঠিন কাজ। সাকা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জাতিসত্তা এগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করেই যাচ্ছেন। তিনি সম্প্রতি এটাও বলছেন, একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিলাম। এখন পার্বত্য চট্টগ্রামসহ অন্যান্য সব 'স্বাধীনতার' পক্ষে অবস্থান নিয়ে অতীতকে পুষিয়ে নেব। কি ধৃষ্ঠতাপূর্ণ কথাবার্তা। এর প্রকৃত অর্থ কি হতে পারে?
'৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, প্রচলিত আইনে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করেছিল। এরপর জামায়াত-বিএনপি ক্ষমতায় এসে তা থামিয়ে দেয় কৌশলে। চলে গেছে প্রায় সাত বছর সময়। এখন মহাজোট আবার ক্ষমতায় এসেছে। এবারের শোক দিবসে জাতির দাবি একটিই ছিল, পনরো আগস্ট হত্যার দ্রুত বিচার। বর্তমান প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে এই কাজটি সম্পন্ন করার সব প্রস্তুতি নেবেন বলেই জাতি প্রত্যাশা করছে।
একটি কথা আমরা জানি, সময় কারও জন্য বসে থাকে না। সময় আসতে পারে অনুকূল কিংবা প্রতিকূল হয়েও। বাংলাদেশ নবম জাতীয় সংসদ ক্ষমতা পাওয়ার পরপরই ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ডের এই নগ্ন পরিকল্পনাও ছিল তেমনি একটি প্রতিকূল ঘটনা। যে বর্বরতম হত্যাকা-টিরও দ্রুত বিচার দরকার জাতির স্বার্থে।
টিভিতে দেখলাম পিলখানা হত্যাকান্ডের পর গেল ১৭ আগস্ট বিডিআর'র দরবার সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখানে বিডিআর প্রধান জেনারেল মইনুল ইসলাম বলেছেন, পিলখানা হত্যাকান্ডের মাধ্যমে বহিঃশক্তি লাভবান হয়েছে। তার এই বক্তব্যকে পুঁজি করে একটি মহল বলতে চাইছে এটা বাইরের কারও ষড়যন্ত্র। কিন্তু কথা হচ্ছে, শক্তি ভেতরের হোক আর বাইরের হোক, কাজটি যারা করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেই বেরিয়ে আসবে প্রকৃত নায়কদের মুখোশ। আর তাতেই জাতি জানতে পারবে, কারা ছিল এর নেপথ্যে। আবারও বলি, সময় খুব দ্রুত চলে যাচ্ছে। কিছু কাজ প্রথম জরুরি বিবেচনায় করতে হয়। বর্তমান সরকারকে তা বিবেচনায় রাখতে হবে। পনরোই আগস্ট হত্যাকান্ড, ঘাতক দালালদের বিচার, জাতীয় চার নেতা হত্যাকান্ড, ২১ আগস্ট হত্যাকান্ড এবং পিলখানা হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন না হলে জাতি গ্লানি মুক্তির প্রথম ধাপটি পেরুতে পারবে না।

নিউইয়র্ক ১৯ আগস্ট ২০০৯
------------------------------------------------------------------
দৈনিক সংবাদ। ২১ আগস্ট ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবি- ফ্রাংকো কেইনি

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×