somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন -১০ম পর্ব

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাহিত্যে প্রবন্ধ , নিবন্ধ ও সম সাময়িক কলামের একটা বিশেষ গুরুত্ব আছে। যারা কলাম লিখেন, তারা তাদের ভাবনার তুলনামূলক আলোচনা
তুলে ধরেন সেইসব লেখায় । বলেন সামাজিক অসংগতির কথা । কলামগুলোতে সাধরণত রাজনৈতিক ,সামাজিক ,পারপার্শ্বিক বিষয়াদির
সুষ্পষ্ট চিত্রণ থাকে।
বিলাতে যারা এই ধারার লেখাকে প্রাণবন্ত করে রেখেছেন, আব্দুল গাফফার চৌধুরী তাদের অন্যতম। এ ছাড়াও সিরাজুর রহমান, আব্দুল মতিন, আমিনুল হক বাদশা ,ফরীদ আহমদ রেজা, মাসুদা ভাট্টি, ফারুক যোশী, রেজা আহমদ ফয়সল চৌধুরী, রেণু লুৎফা , শামীম আজাদ, সৈয়দ নাহাশ পাশা, ইসহাক কাজল, নবাব উদ্দিন, নজরুল ইসলাম বাসন, মোনায়েম আহমদ মায়েনীন, প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্মরণ করতে চাই ,১৯৮৮ - ১৯৯৪ সালে নজরুল ইসলাম বাসন এর
'' সালাম লন্ডন'' কলামটি ছিল অত্যন্ত জনপ্রিয় কলাম। একই সময়ে
মোনায়েম আহমদ মায়েনীন এর '' সুরমা বহিয়া যায় '' কলাম টিও ছিল
খুব প্রশংসিত। দুটি লেখাই ধারাবাহিকভাবে '' সুরমা'' য় ছাপা হতো।
১৯৯০ - ২০০০ সালে 'সাপ্তাহিক জনমতে' নবাব উদ্দিন এর '' পজিটিভ
নেগেটিভ'' কলাম টিও জনপ্রিয়তা পায় ব্যাপকভাবে।
.............................................
লেখালেখি এক অনন্ত সাধনার নাম। এই ধারা থেকে সরে গেলেই ক্রমশ:
ভুলে যায় পাঠক। বিলাতে যারা লিখছেন, এরা সবাই লিখছেন প্রাণের
টানে। শিকড়ের অন্বেষণে। এর মাঝে কোনো কৃত্রিমতা নেই।
বিলাত অভিবাসী অনেক লেখকের বই ও বেরিয়েছে ,বেরুচ্ছে। এসব বইগুলো কালের দলিল হিসেবেই বিবেচিত হবে , নি:সন্দেহে। সাহিত্যের
মূল প্লাটফর্ম হলো ছোটকাগজ। এটা আমরা অনেকেই জানি, বিশ্বের অনেক ভাষার জাতীয় দৈনিকই সাহিত্য সাময়িকী করে না। তাহলে ঐসব
ভাষার সাহিত্যের পরিশুদ্ধ প্রকাশ কিভাবে ঘটে ? ঘটে , সাহিত্যপত্রের
মাধ্যমেই। '' পোয়েট্রি'' , '' আমেরিকান পোয়েট্রি রিভিউ '' , ''পোয়েটস এন্ড রাইটার্স '' ইত্যাদি যুক্তরাষ্ট্রের খ্যাতিমান সাহিত্যপত্র। যা দখল করে রেখেছে বলা যায় , গোটা বিশ্বের সাহিত্যমোদীদের মন।
..............................................
বিলাতে এই সময়ে যে কজন লিটলম্যাগ সম্পাদক তাদের মনন দিয়ে
সাহিত্যসেবা করায় ব্রতী রয়েছেন তাদের মাঝে - ''শব্দপাঠ'' সম্পাদক
আবু মকসুদ , '' স্রোতচিহ্ন'' সম্পাদক সুমন সুপান্থ , '' লোকন'' সম্পাদক
ওয়ালী মাহমুদ, ''অর্কিড'' সম্পাদক সৈয়দ আফসার, ''ভূমিজ'' সম্পাদক
আহমদ ময়েজ, ''কবিতা'' সম্পাদক ফরীদ আহমদ রেজা, ''তৃতীয় ধারা''
সম্পাদক আকাশ ইসহাক প্রমুখের নাম প্রনিধানযোগ্য। এরা নিরলস প্রকাশনার মাধ্যমে সাহিত্যের মাঠতলা নির্মাণের যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন- তা অবশ্যই ধন্যবাদের সাথে গৃহীত হবে প্রজন্মের কাছে।
এখানে একটি বিষয় খুব ঘনিষ্টভাবে লক্ষ্যনীয় , সাহিত্যের বীজ বুনে
যাওয়া আর গোষ্ঠীচর্চা করা ভিন্ন বিষয়। যারা গোষ্ঠীসেবা করার জন্য
সাহিত্যকে মুখ্য হাতিয়ার করে মাঠে নামেন, তারা কোনোমতেই শুদ্ধ
সাহিত্যের পথ প্রদর্শক নন।
বরং সাহিত্যের নামে সমাজে কলহ , বিভক্তিকে ছড়িয়ে দেন কিংবা লালন করেন। আধুনিক কবিতার সংজ্ঞা কি ? এই প্রশ্নটি যখন ডব্লিউ
এস মারউইন কে করেছিলাম তখন তিনি সহাস্যে বলেছিলেন ,
''মাটি খুঁড়া '' ।
হাঁ, মাটি খুঁড়েন কৃষক। ফসল ফলান। আমরা সেই শস্য ভোগ করি।
কিন্তু আমরা ক'জন মনে রাখি কৃষকের যাপিত জীবনের প্রতিকূলতার
কথা ?

( চলবে ............)

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ২:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×