স্থাপিত ভোর হয়েছে বিগত। শত শত দু:খের আড়ালে
হারিয়ে গেছে পাতার পেখম। এমন কি যারা বহন
করার কথা ছিল আমার স্মৃতি, তারাও ফিরিয়ে নিয়েছে
মুখ। বর্ষা শেষ হলে যেভাবে সমাপ্ত হয়, জীবনের
আরেকটি উজান।
গ্রহের গ্রীবায় গ্রীবা রেখে আমি বার বার ঠিক সেভাবেই
খুঁজেছি আমার গন্তব্য। এক মহান মৃত্যুঘুম কামনা করে
প্রতিবেশী মাটির সৌন্দর্যে রেখেছি শুকিয়ে যাওয়া চোখের
জ্যোতি। যার কোনো স্বজন থাকে না- ঠিক তেমনি কোনো
পথিকের মতোই সাজিয়েছি পথের পসরা।
এই পথ সংক্ষিপ্ত হোক। এই রাত জাগুক বুকে নিয়ে আরেকটি
শবদেহ। তারার ঝিলমিল বিরহ আবারও এসে পড়ুক ধূলোর
শিল্পালয়ে। তারপর নিঝুম নৃত্যপর্বে ঘোষিত হোক,
পৃথিবীতে ফুরিয়ে গেছে ছায়ার সব প্রয়োজন !
ছবি- কারমা জুয়েল
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




