somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

সাহিত্য ও সংস্কৃতি ভুবনের আধিপত্যবাদীরা

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল ক্ষেত্রেই একটা আধিপত্যবাদীচক্র থাকে।এরা নিজের মতো করে
তাদের পেশীতন্ত্র বজায় রাখতে চায়। তারা কি মেধাবী ? তারা কি যোগ্যতা সম্পন্ন? না - এমন কোনো বিশেষ গুণই এদের নেই। তারপরও এদের ঘোরাফেরা -বিচরণ থাকে একটা ক্ষমতাবান মহলের আশেপাশে। তারা সময় সুযোগ মতো দাঁত বসায়। কামড় দেয়।
আমি এই প্রসংগে দুটো ঘটনা উল্লেখ করতে পারি।
শামসুর রাহমান তাঁর জীবদ্দশায় সিলেটে যেতে পারেন নি। তাকে সিলেটে যেতে দেয়া হয় নি। যারা তাকে যেতে দেয়নি , এরা একটি অশুভ শক্তি।
এরা মৌলবাদী । সবচেয়ে বড় কথা , এরা একটি বিশেষ আধিপত্য বিস্তার এর প্রয়াসী ।
তারা শামসুর রাহমান কে সিলেটে নিষিদ্ধ ঘোষনা করেছিল । এই সিলেট
থেকেই আরেকজন মোল্লা , একজন লেখিকার মুন্ডুপাতের দাম্ভিক ঘোষনা দিয়েছিলেন।
এই দখলদার মনোভাবাপন্ন লোকগুলো কি সাহিত্য -সংস্কৃতির ধার
ধারে ? তারা কি ওসব বুঝে কিছু ? না - তা নিয়ে তাদের কোনো দায় নেই। দায় আছে ,সমাজে একটা অপশক্তির ছায়াতন্ত্র ছড়াতে।

আরেকটা ঘটনার কথা বলি।
কবি আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা সাহিত্যের আরেকজন স্বনামধন্য কবি। তিনি মারা যাবার কিছুদিন আগে ঢাকায় একটা অনুষ্টানে গিয়েছিলেন। সেখানে তার উপর চড়াও হয় কতিপয় দুষ্টচক্র। তারা তাকে
জঘন্যভাবে নাজেহাল করে। ক্ষোভে দু:খে কবি , স্থান ত্যাগ করেন।
এই যে আক্রমনকারীরা , এরা একটি গোষ্টীর মদদপুষ্ট। এরা অতি প্রগতিবাদীর নামে সমাজে-সংস্কৃতিতে একটা আধিপত্য রাখার চেষ্টা সবসময়ই করে, করেছে।
কবি আবু জাফর ওবায়দুল্লাহ এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে
তিনি মারা যান ১৯ মার্চ ২০০১ সালে।
আমরা জানি , এভাবেই নির্মম আক্রমনের শিকার হয়ে পরে মারা গেছেন, কবি হুমায়ুন আজাদ ও।

যারা হাতে ,কলমে, কন্ঠে - সাহিত্য সংস্কৃতির উপর অবৈধ আধিপত্য
বজায় রাখতে চায় , তাদের প্রধান উদ্দেশ্য কি ?
তা হচ্ছে , পরিশুদ্ধ সাহিত্য-সংস্কৃতির ধারাকে ব্যাহত করা। এদের মূলত
কোনো আদর্শই নেই। এরা নিজেরা পড়ে না। অন্যকেও মননশীল লেখা
পড়তে-লিখতে বাধাগ্রস্থ করে।
খুবই আশার কথা , এই প্রজন্মের বোদ্ধা পাঠক-সৃজনশীল মানুষেরা
এসব আধিপত্যবাদী তস্করদেরকে চিনতে পারছে।
একটা কথা স্বীকার না করে উপায় নেই , আল মাহমুদ - আবু জাফর ওবায়দুল্লাহ - ফজল শাহাবুদ্দীন এর মতো কবিরা যতোই স্বৈরাচারী
শক্তির পদলেহনকারী হোন না কেন - তাদের সাহিত্যদ্যুতি সমকাল কে
আলোকিত করে যাবেই। সাহিত্যে তাদের শক্তিমান ভূমিকা অস্বীকার
করার কোনো উপায় নেই । ভুলে গেলে চলবে না, শামসুর রাহমান ও তার সম্পাদিত 'সাপ্তাহিক বিচিত্রা ' তে শামসুর রাহমানের মনোনীত কবিতা শিরোনামে স্বৈরাচারী এরশাদের কবিতা ছেপেছিলেন। কিংবা ছাপতে বাধ্য হয়েছিলেন।
তাই বলে , সাহিত্যে এরশাদ কি টিকে থাকতে পেরেছেন ?
কালের গহ্বরে আধিপত্যবাদীরা এভাবেই তলিয়ে যায় ...যেতে থাকে।


সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×