প্রজন্ম যখন শান্তির স্বপক্ষে দাঁড়ায়
ফকির ইলিয়াস
=======================================
গোটা বিশ্বকে চমক লাগিয়ে দিয়ে ২০০৯ এর নোবেল শান্তি পুরস্কার পেয়ে গেলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নোবেল কমিটি তাদের ঘোষণায় বলেছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে উদার হাত বাড়িয়ে দিয়েছেন, এটা তারই স্বীকৃতি। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। মার্টিন লুথার কিং- ‘আই হ্যাভ এ্যা ড্রীম’ বলে বিশ্বের গণমানুষের জন্য যে বার্তা বইয়ে দিতে চেয়েছিলেন, বারাক ওবামা তারই উত্তরসূরী।২০০৮ প্রেসিডেন্ট নির্বাচনে তার বক্তব্য ছিল ‘ইয়েস উই কেন্’। হ্যাঁ পারবো আমরা। প্রজন্ম জেগে উঠেছিল তার ভাষণে। দাঁড়িয়েছিল তার পাশে। দু’হাত তোলে। বলেছিলে পরিবর্তন চাই। বলার অপেক্ষা রাখে না, গোটা বিশ্বই এখন পরিবর্তনমুখী। সবাই একটা পরিবর্তন প্রত্যাশা করছে। সবাই চাইছে সূচি হোক ধরা। এই যে পরিবর্তনের শ্লোগান- তারও একটা প্রক্রিয়া আছে। আছে সৃজনশীল মননের বহিঃপ্রকাশ। মানুষ তো বদলাচ্ছে, আদিলগ্ন থেকেই। বদলায়ে বদলায়ে। এ পর্যন্ত এসেছে। আরো বদলাবে, আরো অগ্রসর হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা একটা প্রত্যয় নিয়ে ক্ষমতায় এসেছেন। তার সে প্রত্যয়টি হচ্ছে- আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চাই। সমাধান করবো। আমরা জানি, ওবামার প্রশাসনে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী যিনি আছেন, হিলারি ক্লিনটন, তিনি বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাইমারী প্রেসিডেন্ট নির্বাচনে। প্রাইমারীতে বারাক ওবামা জয়ী হবার পর, হিলারী ওবামাকেই পূর্ণ সমর্থন করেন। এবং তার পাশে দাঁড়ান। গণতন্ত্রে এই যে পারস্পরিক সম্মানবোধ, সেটাই প্রজন্মকে আলোকিত করে। খুলে দেয় নতুন দরোজা।
ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর, হিলারী ক্লিনটনকেই ‘সেক্রেটারী অব স্টেটস’ অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ দেন। হিলারী তার গুর" দায়িত্ব যথাযথভাবেই পালন করে যাচ্ছেন।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্য একটা প্রধান বিষয় তা বিশ্বের সকল রাজনীতিকই জানেন এবং বুঝেন। ইহুদীদের রাষ্ট্র ইসরাইল এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র ফিলিস্তিনের মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, তা শান্তির প্রশ্নে একটি মুখ্য বিষয় সে কথাও স্বীকার করবেন এক বাক্যে সকল রাজনীতিবিদগণ। এর পরও এই সমস্যাটির সমাধানে আন্তরিকতা পরিলক্ষিত হচ্ছে না শুরু থেকেই। প্রেসিডেন্ট থাকাকালে বিল ক্লিনটন একটি উদ্যোগ নিলেও তা খুব একটি ফলপ্রসূ হয়নি।
এর মধ্যে বিশ্বে ঘটে গেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। নিউইয়র্কের টুইন টাওয়ার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এর জের ধরে আফগানিস্তান আক্রমণ করেছে যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশসমূহ। এরপর অভিযান চালানো হয়েছে ইরাকে। একটি চরম রক্তক্ষয়ী যুদ্ধ ধাওয়া করেছে বিশ্বের শান্তিগ্রহকে।
যে যুদ্ধ এবং রক্তপাত এ পর্যন্ত সাধিত হয়েছে, তা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কতোটা ভূমিকা রাখতে পেরেছে, সে প্রশ্নটি থেকেই যাচ্ছে। কারণ মৌলবাদী সন্ত্রাসী হঠাবার নামে, জঙ্গি দমনের নামে যুক্তরাষ্ট্র যে অভিযান চালাচ্ছে তা সঠিক কিনা সেটাও প্রশ্নবিদ্ধ থাকছে।
এটা অস্বীকার করার উপায় নেই বিশ্ব এখন দুটি প্রতাপে বিভক্ত। একটি অস্ত্রের দাপট আর অন্যটি বাণিজ্যের দাপট। যারা শুধুমাত্র বাণিজ্য দিয়ে বিশ্বে আধিপত্য গড়ে তুলতে চাইছে তাদের চক্ষু যুদ্ধের দিকে ধাবমান নয়। কিন্তু যারা অস্ত্র বিক্রি করে মুনাফার নামে কিংবা পেট্রোলিয়াম সাম্রাজ্যের নেপথ্য দখলের নামে বিশ্বে মহড়া দেখাচ্ছে, তাদের কর্মযজ্ঞ বেশী অমানবিক।
সেই অমানবিকতাকে বন্ধ করতে, সেই দূরাচারী মানসিকতা বদলাতেই বারাক ওবামাকে প্রেসিডেন্ট বানিয়েছিল যুক্তরাষ্ট্রের মানুষ। ওবামা প্রশাসনের বয়স মাত্র দশ মাস। এই দশ মাসে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বারাক ওবামা কি যথেষ্ট করতে পেরেছেন ? তার সেই ‘যথেষ্ট করা’ কি নোবেল বিজয়ের মতো ঘটনার সহায়ক ?
এ বিষয়ে আমার কথা হচ্ছিল নিউইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সমাজ বিশ্লেষণ বিভাগের অধ্যাপক নরেল লীন্ডার্স এর সাথে। নরেল বলেন, নোবেলের জন্য ওবামা কোন মতেই উপযুক্ত ছিলেন না। তিনি বিশ্বে এমন কিছুই এ পর্যন্ত করতে পারেননি, যা তাকে নোবেল পাবার যোগ্যতা দিয়েছে। প্রায় একই মত জানালেন, ইলনয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর লুসিয়ানা জোহান্স। লুসিয়ানা বলেন, ‘ইট ওয়াজ টু আর্লি ফর হিম’।
তবুও বারাক ওবামা নোবেল কিভাবে পেলেন ? তাহলে কি নোবেল কমিটির উপরও আছর করেছে মার্কিনী ভূত ? এমন অনেক প্রশ্ন জনমনে আসতেই পারে। মার্কিনী দাপটের প্রশ্ন যখন আসে, তখনই আসে সুপার পাওয়ারের কথা। জাতিসংঘে সুপার পাওয়ারের ‘ভেটো প্রথা’ বাতিল করা হোক এমন দাবী অনেক রাষ্ট্রই জাতিপুঞ্জের কাছে করে আসছে। কিন্তু তাতে কি কোন কাজ হয়েছে ? নাকি হবে ? না- হবার কোনো সম্ভাবনা নেই। কারণ বিশ্বের শ্রেণী বৈষম্য বিলুপ্ত হলে অনেক সংঘাতই কমে যাবে। কে চায়- শান্তির সুবাতাস বইয়ে দিতে ?
আজ বিশ্বে দুটি দেশ নিয়ে পশ্চিমা পরাশক্তির মাতামাতির সুর বেশি। একটি উত্তর আমেরিকা অন্যটি ইরান। এই দুই দেশ আনবিক শক্তি সম্পন্ন হোক তা কোন মতেই মেনে নিতে পারছে না সেই সুপার পাওয়ারগুলো। অথচ পরমাণু অস্ত্র এখন পাকিস্তান, ভারত, ইসরাইলের হাতে আছে। কারণ হলো দেশ তিনটি সুপার পাওয়াদের বৈশ্য। এই বৈশ্যতার পোষ মানিয়ে রাখার মানসিকতাই বিশ্ব শান্তির অন্তরায় হচ্ছে বার বার, নানাভাবে।
বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এর ক’দিন আগে তিনি ঘোষণা দিয়েছেন আফগানিস্তানে আরো সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র। সুতরাং এই যুদ্ধ যে আরো দীর্ঘায়িত হবে তাতে কোন সন্দেহ নেই। ওবামা বলেছেন, আল কায়েদা শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত আফগানিস্তানে অপারেশন চালাবে মার্কিন বাহিনী। আফগানিস্তানে যুদ্ধ বাহিনীর মার্কিনী কমান্ডার জেনারেল স্টেনলি ম্যাকশিষ্টালকে ওবামা সে কথা জানিয়েছেন ইতোমধ্যে। এসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাতকারেও তা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ওবামা।
না, ইরাক থেকেও সৈন্য সরিয়ে আনার সুস্পষ্ট বাস্তবায়ন এখনও দেখা যাচ্ছে না। এদিকে তালেবান, আল কায়েদারা নানা ধরণের হুমকি দিয়েই যাচ্ছে। যা গোটা বিশ্বের শান্তির বিপক্ষেই দাঁড়াচ্ছে প্রতিনিয়ত। লন্ডন, প্যারিস, নিউইয়র্ক, শিকাগোর মতো জনবহুল শহরে হলুদ এলার্ট, রেড এলার্ট আজকাল নিত্যনৈমত্তিক ব্যাপার।
এই যে চর্তুমুখী সংকট তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। এই প্রজন্ম বার বার সেই শান্তির স্বপক্ষেই দাঁড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর কিশোরীদের সিংহ ভাগই সমস্বরে বলছে, যুদ্ধ চাই না শান্তি চাই। শান্তি চাইছে বাংলাদেশের প্রজন্মও। এই যে, যোগসূত্র আজকের বিশ্বে সেটাই প্রধান শক্তি। সেই শক্তিকে এগিয়ে নিতে আজ প্রয়োজন নিঃস্বার্থ ঐক্য। আর তা হলেই সকল শান্তি পুরস্কারের মর্ম সার্থক হবে গণমানুষের কল্যাণে।
নিউইয়র্ক, ১০অক্টোবর ২০০৯
---------------------------------------------------------------------
দৈনিক উত্তরপূর্ব । সিলেট। ১৩ অক্টোবর ২০০৯ মংগলবার প্রকাশিত
ছবি- জো রশেল
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।