somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

দারিদ্র , আজন্ম পাপ ও আমাদের রাজনীতিবিদগণ

১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না , দারিদ্র বিমোচন সম্মেলনে যাবেন না বেগম খালেদা জিয়া। যাবেন , বলে জানিয়েছিলেন। এখন সিদ্ধান্ত পাল্টেছেন। কেন পাল্টালেন ? এর
নেপথ্য কারণ কি ?
এ বিষয়ে একটা রিপোর্ট ছাপা হয়েছে ১৭ অক্টোবর ২০০৯ শনিবার এর
দৈনিক মানবজমিন এ ।
রিপোর্ট টি পড়া যাক ........
http://www.manabzamin.net/lead-05.htm
খালেদা বিচলিত যে কারণে

স্টাফ রিপোর্টার: স্থায়ী কমিটির সদস্যরাও জানতেন না বেগম খালেদা জিয়া এরকম সিদ্ধান্ত নেবেন। বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। শুক্রবার সকালে স্থায়ী কমিটির সদস্যরা জানতে পারেন, বিকালে একটি সংবাদ সম্মেলন হবে। কি বলবেন এই সম্মেলনে তাও ছিল তাদের কাছে অজানা। অনেকটা নাটকীয়ভাবে বেগম জিয়া দারিদ্র্য নিরসনে আয়োজিত সর্বদলীয় জনসমাবেশে যোগ দেবেন না- এই ঘোষণা দেন। ক’দিন আগে তিনি নিজেই এই সমাবেশে যোগ দেয়ার ঘোষণা দিয়েছিলেন। দাওয়াতপত্রও বিলি করা হয়েছিল। স্পিকার সরকার ও বিরোধী দলীয় হুইপদের নিয়ে সংবাদ সম্মেলনে আশাবাদও ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, এক মঞ্চে দুই নেত্রীর বক্তব্য প্রদান হবে এক অবিস্মরণীয় মুহূর্ত। কিন্তু শেষ মুহূর্তে খালেদা কেন এই সিদ্ধান্ত নিলেন তা এখনও অস্পষ্ট। যদিও তিনি সংবাদ সম্মেলনে একাধিক কারণের কথা উল্লেখ করেছেন। নানা সূত্রে জানা গেছে, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ওপর নির্যাতনের কাহিনী শুনে খালেদা বিচলিত হয়েছেন। তাকে রিমান্ডে নিয়ে বলানোর চেষ্টা চলছে, ২১শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে খালেদা পরিবারের একজন সদস্য জড়িত রয়েছেন। এটা শোনার পর খালেদা সিদ্ধান্ত নেন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আয়োজিত সমাবেশে যোগ না দেয়ার। একাধিক বিএনপি নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি কোন মন্তব্য করতে চাননি। তারা শুধু বলেছেন, আদালত নিরপেক্ষ ভূমিকা পালন না করায় এই সমাবেশে যোগ দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।


দারিদ্রতা মানুষের জীবনে একটা দুঃসহ সময়। কবির ভাষায় 'জন্মই যাদের আজন্ম পাপ '।
আচ্ছা , এই যে দারিদ্রতা - তা কে সৃষ্টি করে ? মানুষ যে সামাজিক
নিষ্পেষনের শিকার হয় এর জন্য দায়ী কে বা কারা ?
আমরা উন্নত বিশ্বের উদাহরণ দেবো না। দেবো প্রতিবেশী দেশগুলোর উদাহরন। ভারত , মালয়েশিয়া , সিংগাপুর ।
দারিদ্র বিমোচনেও আমাদের রাজনীতিকরা ঐক্যবদ্ধ হতে পারবেন না
এটা কেমন কথা ?
সংবাদ সম্মেলন করে বেগম জিয়া যা বলেছেন , তা তো তিনি ঐ মন্চে
গিয়ে বলতে পারতেন। কেন গেলেন না ?
সন্দেহ নেই , বিএনপি বেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। কিন্তু সরকার বা
মহাজোট কি খুব নিরাপদে আছে ?
না নেই। যে সরকার চিনি , পিয়াজ সামাল দিতে পারে না - সেই সরকারকে খুব শক্তিশালী বলি কিভাবে ?
এটা জাতির বড় দুর্ভাগ্য , এসব মৌলিক কিছু ইস্যুতেও আমাদের রাজনীতিকরা ঐক্যবদ্ধ হতে পারছেন না।
এই দীনতা কি আদৌ ঘুচবে না ?

ছবি - কিম জোনস
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×