যে আত্মজীবনী দ্বিতীয় পৃষ্ঠায় শেষ হয়ে গিয়েছিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমাকে আর পড়ে দেখতে হয় না আত্মমগ্ন জলের কোরক। সবকিছুই
অনেক আগে পঠিত হয়ে গেছে-তা দেখে নিশ্চিন্ত হই। আমার মতের
বিপক্ষে লিখিত হয়েছে যেসব প্রচ্ছদ কাহিনী, সেগুলো পড়তেও খারাপ
লাগে না আমার। গদ্যগাঁথাগুলো একদিন নবজন্ম পাবে, অন্য কোনো
দুপুরকে সাক্ষী রেখে কেউ লিখবে গল্পের ভিন্নমাত্রা- সে নিশ্চয়তাও
আমাকে বেশ আশ্বস্থ করে। পদ্যের পদবিগুলো আমি পৃথক করে রাখি
নতুন কোনো কবির জন্য। যারা শব্দের স্বররাজ্যে হাজিরা দিয়েছিল
কিংবা হাজিরা দেয়নি, উভয়ের জন্যই আমি সম্পন্ন করি রবিরঙের
সুষম বন্টন। যে আত্মজীবনী দ্বিতীয় পৃষ্ঠায় শেষ হয়ে গিয়েছিল, তা
পুনর্লেখনের জন্য তোমার কাছ থেকে ধার নিতে চাই একটি কলম।
এবং এটাও বলি, আত্মজীবনী মানেই ঘাসগুচ্ছ। আত্মজীবনী মানেই
কয়েকটি বিনিদ্র রজনী যাপনের অসম্পূর্ণ খতিয়ান।
॥ নিউইয়র্ক / ৬-৭ মার্চ ২০১৪ ॥
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
থাক অহমিকায়

তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।
রাগ... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৯৩
ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন
Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন
গোলাপী এখন বাসে ....

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।