
দেশের গান [] একটি আলোর ছবি
© ফকির ইলিয়াস
........................................................
একটি আলোর ছবি এঁকে যেতে যেতে,
একটি নদীর গানে সুর দিতে দিতে,
বাংলার পথ ডাকে আয় ছুটে আয়।।
* শিশুরা ঘুমাবে বলে জেগে থাকা মা,
চাঁদকে নিজের ঘরে ডেকে নিতে নিতে,
যেভাবে শুনিয়ে যান,ফসলের গান-
সুখটুকু গুঁজে রেখে হৈমন্তি হাওয়ায় ।।
** ঝড়গুলো মানুষের হলে মুখোমুখি,
মানুষের কাছে আসে যে বনের পাখি,
সবুজে সবুজে ভাসে, যত প্রেম-রূপ
আনন্দে পলাশ-জবা মিশে মোহনায় ।।
®
♪ নিউইয়র্ক / ২৮ সেপ্টেম্বর ২০১৮ ♪
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




