somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা উইকিপিডিয়ানদের অনলাইন আড্ডার গল্প

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভণিতা:
একটি আড্ডার গল্প বলার জন্যে আমার এই ব্লগসাহিত্যের অবতারণা। খুব যে শখ করে লিখছি তা নয়। আমি হচ্ছি পাঠক মানুষ, পড়তে ভালোবাসি, লিখতে নয় - কিন্তু তারপরও অনুরোধের ঢেঁকি গিলে ব্লগিং এর এই দুনিয়ায় আমিও শামিল হয়ে গেলাম।
তা যা বলছিলাম - আড্ডার গল্প। কিসের আড্ডা? না আর কিছু না, বাংলা উইকিপিডিয়ানদের প্রথম অনলাইন আড্ডা। আড্ডার বিষয় ছিল উইকিমিডিয়া চ্যাপ্টার বাংলাদেশ তৈরি। বাংলা উইকিপিডিয়াকে নতুন করে চেনাবার কিছু নেই, শ্রদ্ধেয় রাগিব ভাই আর বেলায়েত ভাইয়ের কল্যাণে নিশ্চয়ই আপনাদের আর জানতে বাকি নেই ইন্টারনেটে বাংলা ভাষায় লেখা সর্ববৃহৎ এই মুক্ত বিশ্বকোষ সম্বন্ধে। আর কোন দেশের উইকিমিডিয়া চ্যাপ্টার ওই দেশের প্রচলিত ভাষার উইমিডিয়া প্রকল্পসমূহ যেমন উইকিপিডিয়া, উইকিসংকলন, উইকিঅভিধান এসব প্রকল্পের প্রচার ও প্রসার দেখভাল করে।

মূলকাহিনী:

তো এই মহান কাজে (!!) শামিল হবার উদ্দেশ্যে আমি পূর্বপরিকল্পনা মত ৪ঠা সেপ্টেম্বর রাত এগারোটায় পিসির সামনে উপবেশন করলাম। ঢুকেই দেখি বেলায়েত ভাই আর রাগিব ভাই দিব্যি সময়মত হাজির। একে একে গুটি গুটি করে হাজির হলেন বাংলা উইকির বাঘা বাঘা লেখকেরা, পাশাপাশি নতুন এডিটর, শুভাকাংখীরাও ছিলেন। তো আড্ডা তো আড্ডাই - সেখানে কী আর সিরিয়াস কথা জমে? কিন্তু আমরা হলাম গিয়ে উইকিপিডিয়ার সম্পাদক মানুষ, বড়ই সিরিয়াস। আমরা দ্রুতই কাজের কথায় চলে এলাম। প্রথমেই বেলায়েত ভাই তার আর্জেন্টিনায় উইকিম্যানিয়া ২০০৯ এর অভিজ্ঞতার কথা বললেন। তিনি জানালেন অন্যান্য দেশের উইকিপিডিয়ানরা কেমন নিজ নিজ চ্যাপ্টার গঠন করে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে দুর্বার গতিতে এগিয়ে চলেছে।
আমরাও বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটি শুরু করতে চাই, তবে এর জন্যে প্রয়োজন দশ-কুড়ি জন মানুষ, তবে যেমন তেমন কেউ হলে চলবে না, তাদের থাকতে হবে উইকিমিডিয়ার প্রজেক্টগুলির প্রতি সত্যিকারের আন্তরিকতা, সবচেয়ে ভালো হয় তারা যদি কোন প্রজেক্টের সম্পাদক হন।

কথায় কথায় রাত বাড়ে:

আমদের সাথে সে রাতের আড্ডায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স সফটওয়্যার নেটওয়ার্ক এর শ্রদ্ধেয় মুনির হাসান এবং আমাদের প্রযুক্তি ডট কমের শাবাব ভাই। তারা নিজ নিজ ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের উপস্থিতি ছিল আমাদের জন্যে অনুপ্রেরণাদায়ক।

তো আমাদের আড্ডা, মানে উইকিপিডিয়ানদের অফিসিয়াল বৈঠক প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়। আমরা শেষ পর্যন্ত যে সব মহাগুরুত্বপূর্ণ সিদ্ধান্তে (!!) পৌঁছাই তা খুব সোজা ভাষায় বলা যায় - বাংলাদেশে আমরা উইকিমিডিয়া চ্যাপ্টারের কাজ শুরু করব আর এ জন্যে যত বাংলাদেশী উইকিপিডিয়ান আছে সবাই আমরা একতাবদ্ধ হব। আর প্রতি বৃহস্পতিবার রাত এগারোটায় আমরা সাপ্তাহিক বৈঠকে (পড়তে হবে আড্ডা) মিলিত হব।

আমাদের কথাবার্তা সবই লিপিবদ্ধ করা আছে, যে কেউ পড়তে পারেন এই লিংকে গিয়ে: উইকিপিডিয়া অনলাইন মিটিং ০৪.০৯.০৯।
আর এই কাজে উৎসাহী সবাইকে বাংলা উইকিপিডিয়াতে যোগ দেবার আমন্ত্রণ রইলো।


সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:২০
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×