সুখ-দুখে থাকি একা বিচ্ছুরিত মনে
এঁকে যাই শিল্পরেখা প্রকৃতির রসে
নির্জ্ঞানের শব্দে রাখি নির্মাণের দানা
স্মৃতি খুঁড়ে বাকরুদ্ধ হই মায়া-মন
সংকুচিত মনে কানামাছি ভ্রান্ত হয়
পথে দেখে উদ্ভাসিত পুদিনার পাতা
টিকটিকির লেজ কেটে করে বুক উঁচু
শূন্য হয়ে যায় তার হিসেবের খাতা
সৃষ্টিতত্ত্বে ঈশ্বরের স্রষ্টা আমি হলে
ঈশ্বর আমাকে সৃষ্টি করে দমে দমে
বেদমে সংঘাত ছিলো আমি আর তার
মধ্যখানে তুমি কেনো এলে পাটোয়ার
মনপুড়ে মাটি তলে আমি হই ছাই
যন্ত্রনার ঘরে এই ছাই রেখে যাই।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


