somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শহরের অন্দর মহলে ঢুকে পরি

২৩ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন না-নর না-নারী কিম্বা হা-নর হা-নারীকে নিয়ে এই শহরে কোথায় যাই?
টি এস সি-তে আড্ডা দিতে দিতে হঠাৎ অনুপমা, আমি উধাও,
রিক্সায় আইসক্রীম খেতে খেতে
টনির ম্যাছে ঢুকেছি কতবার, সেই টনি বললে -ছি!
আবাসিক যেই হোটেলটিতে ঢুকলে তরল অনল
আর শারীরিক ফুর্তির আয়োজন করে দিত এক ফুৎকারের মত ইঙ্গিতে
সেই রমিজ ঠোঁটে নিয়ে চিপটির
সুদৃশ্য বর্নালী বললে,-এতটা নিচে নামতে পারি না , স্যার।
পরিত্যাক্ত এক পাবলিক টয়লেটে যেতেই
লাল ফিতার রমনী প্তি হয়ে উঠলো
‘হিজড়াগুলোর জ্বালায় দিন দিন খদ্দের হারাতে হচ্ছে’ বলে।
অবশেষে পার্কে বসে বাদাম চিবুতে চিবুতে
সে তার হৃদয় মেলে ধরল, কান পেতে শুনি -
একটি দাঁড় কাক অনবরত কা কা ধ্বনি তুলে যাচ্ছে সৃষ্টিছাড়া কর্কশতায়,
হৃদয়জমিন ফেটে চৌচির খাঁ খাঁ রোদ্দুরের তপ্ততায়,
বৃষ্টি এসে একটা ঘাসও জন্মায় না, কখনও আকাশ ফুড়ে এসিড বৃষ্টি আসে,
দেহ ঝলসে যায়।

আমি শহরের অন্দর মহলে ঢুকে পরি, শহরকেই বেআব্রু করে ফেলি।

এই শহরে স্বর্ণলতার অলংকার গলায় দুলিয়ে চড়ুইভাতি খেলার দৃশ্য বেমালুম অদৃশ্য,
ডুবো জলে সাতার কেটে মাছ ধরার উচ্ছ্বাস কোথাও পাই না খুজে।
এই শহরে নরেরা সব আপন নারীতে কান্ত, ব্যাংক লকারে জমা পরে
সারি সারি হৃদয়, ছিনতাই হয়ে যায় প্রেমিক-প্রেমিকার দেহ।
এই শহরে শিকারের দৃশ্যাবলী কসাইখানায় বন্দী,
প্রকৃতিকে সযত্নে লুকিয়ে রাখার প্রবণতা সুস্পষ্ট,
তবু আমি আদিগন্ত আঁধারচুম্বী অরণ্যে- মানুষখেকো বাঘের
হাড় চিবুনোর দৃশ্য কিম্বা মানুষের উদ্দাম নৃত্য মৃত বাঘ ঘিরে,
তেমনি দৃশ্য দেখি, রাজপথে- মানুষের লাশ ঘিরে মানুষের উল্লাসে।

সৃষ্টির উল্লাসে শহরকে বেআব্রু করতেই
জড়ায়ুহীন ক্লীবের ক্রন্দন শুনতে পাই যা আমি শুনেছিলাম
পার্কে বসে বাদাম চিবুতে চিবুতে না-নর না-নারী কিম্বা হা-নর হা-নারী রূপী
প্রকৃতির ব্যতিক্রম অস্তিত্বের হৃদয়ে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×