somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সময়ের গডফাদার জয়নাল হাজারী এখন ধোয়া তুলশিপাতা ।

১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্ত্র মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে নিম্ন আদালতের দেয়া সাত বছরের কারাদণ্ড বাতিল করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জয়নাল হাজারীর মামলা বাতিলের আবেদন নিষ্পত্তি করে দণ্ড বাতিলের এ আদেশ দেন। আদালতের রায়ের পর হাজারীর আইনজীবী অ্যাডভোকেট এম সাইফুল আলম সাংবাদিকদের বলেন, অস্ত্র মামলার দণ্ড বাতিলের মাধ্যমে জয়নাল হাজারী তার বিরুদ্ধে দায়েরকৃত সব সাজা মামলা থেকে খালাস পেলেন।
অ্যাডভোকেট সাইফুল আলম আরো বলেন, জয়নাল হাজারীর বিরুদ্ধে সর্বমোট ২৭টি মামলা ছিল। এর মধ্যে পাঁচটিতে তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিল। উচ্চ আদালত থেকে সব মামলাই তিনি খালাস পেয়েছেন। এ ছাড়া ২১টি মামলায় তিনি নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন। বর্তমানে কুমিল্লার একটি আদালতে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
সাইফুল আলম জানান, ফেনীর পৌর এলাকার লাভ মার্কেটের হাজারীর রাজনৈতিক কার্যালয় থেকে সাতটি বুলেট উদ্ধার হয়। এ ঘটনায় ২০০১ সালের ১৭ আগস্ট ফেনী সদর থানার এসআই বিপুল বড়-য়া হাজারীকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় হাজারী ছিলেন একমাত্র আসামি। ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর ওই মামলায় চট্টগ্রামের দ্রুত বিচার আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত ওই মামলা বাতিলের আবেদন করলে ২০০৯ সালের ৪ জুন হাইকোর্ট কেন তার সাজা বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল মামলা বাতিল করে তাকে কারাদণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়।
আদালতে হাজারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: ওয়াজি উল্লাহ ও অ্যাডভোকেট এম সাইফুল আলম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম।
উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন- বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলায় অভিযুক্ত তখনকার সংসদ সদস্য জয়নাল হাজারী ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পরই ওই বছরের ১৬ আগস্ট দেশ ছাড়েন। দীর্ঘ আট বছর দেশের বাইরে থাকার পর বর্তমান সরকারের আমলে তিনি দেশে ফেরেন।
দেশে আসার পর অর্থ পাচারের একটি মামলায় জামিন চাইতে গেলে ২০০৯ সালের ১৫ এপ্রিল আদালত তাকে কারাগারে পাঠান। পরে ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি জামিন পান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×