নিকষ কালো মেঘে ঢাকা পথে
কত বেলা কেটে যেত শুধু
অন্ধকারের নিজের অস্তিত্বের লড়াইয়ের মাঝে,
কষ্টরা ভিড় করে কেড়ে নিতো
সবটুকু সুখ বোধের অনুভতি ।।
মাঝরাতে যখন ঘুম ভেঙ্গে যেত
টের পেত পুরো বাড়িটা যেন
শ্মশানের নীরবতার অনুসরন করে,
এক চিলতে আলোর আর শব্দের খোঁজে
জীবন যেন বিষাদ এর ভেলা ।।
আলো এলো অমলের বেশে
তবে অনেক দেরীতে
মেঘ গুলোকে দূরে সরিয়ে,
নিজের নিয়মে জায়গা করে নিল সে
গৃহবধুর দিঘীর নীচে লুকানো সিন্দুকে।।
তারপর হৃদয়ে আলতা মেখে ফড়িং ওড়ে
বৃষ্টির টাপুর টুপুর শোনা যায় টিনের চালে
বৃষ্টি পড়ে মাকরশাদের গায়,
উইপোকারা চারুলতার বুকের ভেতরে
বসে স্বপ্ন বাড়ি যায়।।
মন-ভাঙ্গা ঘরে রোদেলা দিন
সুখ কি আর গায়ে সয় চারুলতার ?
আকাশ বেয়ে নেমে এল শ্রাবণ ধারা,
বৃষ্টি যেন ঝড়ে পরিণত হল
সুখ গুলো ভেসে গেল রূপনদীতে।।
চারুলতা এখন একাই থাকে
অমল তার সুখস্মৃতি
রূপনদীতে একা একা
ভেলায় ভাসিয়ে ভেসে বেড়ায় নারী,
জলে ডুবে নোনা পানির জোয়ারে ভেসে যায়
সুখে দুঃখে গড়া চারুর সংসার ।।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

