
তখন, অবিরাম বৃষ্টির জলে
নিজেকে প্রকাশ করছিল- ঝুঁকে পড়া মেঘ,
জলের জৌলুসে নিজেকে অতিক্রম করছিল;
স্তব্ধ জলাশয়-ঘাতক সমুদ্রতট-বনবীথি-রূদ্রভূমি ।
সৃজনের ভূপৃষ্ঠ জুড়ে ছিল আবেগসঞ্চারী নিরবতা
বৈশাখী টানে ভেঙ্গে টুকরো পরিশীলিত বোধ,
প্রবল প্রবাহে তটস্থ; অনুভেবর ইন্দ্রপূরী ।
তখন নিমন্ত্রণী ঝলকে, দ্বিধার পাহাড় অতিক্রম করে
শিশিরে শিশিরে ঢেকে দেয় ঘাসের তৃষ্ণার্ত বুক,
অনিন্দ আনন্দের জোয়ারে নি:শব্দ সময়
অনুচ্চ ধ্বনি তোলে, মাধুরী পূর্ণিমার;
উতল ধারায় চন্দ্রস্নানের ।
কারণ তখন
বাতাসে বাতাসে আবছা আভাস ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

