আজও জানি জলের সঞ্চয় মানেই,
ব্রহ্মপুত্রের নিশ্চুপ অববাহিকা ।
হৃদপিন্ডে বৃষ্টি মানেই,
কারো পূর্ণ মালিকানা ।
আজও জানি বেদনাবাহিত স্মৃতির শরীর মানেই,
স্বাধীনচেতা অশ্রু ।
আগুনের মাঝে আত্মনিয়ন্ত্রণ মানেই,
-------পূর্ণচ্ছেদ ।।
অন্ধকার ডিহি গলিতে সামান্যই সমস্ত,
আহলাদি শব্দের করাতে
পলকেই কেটে যায়; অনিচ্ছার বিহবলতা ।
অলীক আলোয় ক্রমে ষ্পষ্ট
একটি গল্প সাধারন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

