somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমর একুশে গ্রন্থমেলা -২০১৯ এ প্রকাশিতব্য আমার প্রথম উপন্যাস ''নিনাদ''

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কোন এক পর্যায়ে স্বেচ্ছায় মানুষের কিছুই করার থাকেনা; প্রচন্ড স্রোতে খসে পড়া ছোট্ট নুড়ি পাথরের মতন কেবলই ক্ষয়ে যেতে হয়, কেবলই বয়ে যেতে হয়! কখনো কখনো জীবন জীবন্তও হয়না মৃতও হয়না । তবুও মানুষ জীবন বড় ভালোবাসে! কেন এত আকাঙ্খা প্রোত্থিত থাকে জীবনের গভীরে? কেন তবে মন এত কথা বলে? আজ ১৩ বছর পর তার হৃদয়ের ডাক যখন হ্রস্ব হয়ে এসেছে তখন মস্তিস্ক তাকে নিজস্ব আয়নার মুখোমুখি দাঁড় করায় সেখানে মতিউর যে নিজেকে দেখে তাকে সে চেনেনা-জানেনা । হৃদয় এবং মস্তিস্কের দোটনায় সেদিন জয়ী হয়েছিল হৃদয় কিন্তু আজ তাকে বড্ড বেশী টানছে যুক্তি এবং সাম্প্রতিকতা । সেদিনের সেই উজ্জল-উচ্ছল চোখ মতিউরকে আকর্ষণ করতে পারেনি অথচ আজ বিষন্ন মলিন চোখজোড়া তীব্রভাবে টানতে থাকে । দ্বিধাভক্ত মতিউরের সমস্ত আত্মা ক্রমশ জেগে ওঠে নতুন বানের টানে । সে প্রতিদিন আরেকটু বেশী করে লোভাতুর হয়ে উঠছে ঐ কিশোরটিকে নিজের করে পাবার জন্যে ।


মাথার উপরে উঠতি সুর্য্যটা তখন গিলে খেতে চায় আত্মার সকল রস । একটি হাফ জার্সি আর মাত্রাতিরিক্ত ঢিলেঢালা নীল-সবুজ প্রিন্ট শার্ট ভ্যানের হাতল হাতড়ে এগিয়ে চলে, পিছনে জংলী ছাপার হলুদ ওড়নায় আবৃত একটি নারীদেহ এগুতে থাকে শহুরে সব আবর্জনা ঠেলে ঠেলে । এগিয়ে যায় ওদের দিন-রাত্রি-ভূত-ভবিষ্যত! দূর থেকে সেদিকে তীব্র পিপাসার্ত দু’টো নয়ন তাকিয়ে দেখে । আজও মতিউরের সাহস হলোনা ওদের মুখোমুখি হবার!

নিনাদ
কানিজ ফাতেমা
পৃষ্ঠা সংখ্যা - ১৪৮
মূল্য - ২৭০
প্রচ্ছদ - নবী হোসেন
প্রকাশক - এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
ষ্টল নং- ৪৩৪
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

অভ্যাস বিষয়ে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

অভ্যাস আসলে কীভাবে তৈরি হয়?

আমরা অনেক সময় ভাবি, কোনো একটা অভ্যাস তৈরি করতে হলে অনেক বেশি Willpower দরকার।

আসলে ব্যাপারটা একটু অন্যরকম।

আপনি যদি প্রতিদিন এক ঘণ্টা বই পড়ার সিদ্ধান্ত নেন, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×