somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(৫)

৩০ শে এপ্রিল, ২০০৭ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব পড়ুন । বিরুদ্ধবাদীদের যুক্তি ও তার খণ্ডনঃ হালের ইসলাম বিরোধীরা ইসলাম সম্পর্কে সাধারণের মনে যে কয়টি সন্দেহের বীজ বপনের প্রাণান্ত সাধনায় লিপ্ত, তার মধ্যে একটি হলো 'ইসলাম বিজ্ঞানে উন্নতির সাধন করতে পারেনি'। অর্থাৎ, ইসলামে বিজ্ঞানী নেই, প্রযুক্তির দুনিয়া অনেক সামনে এগিয়ে গেছে, আর মুসলিমগণ এখনো বিবি-তালাকের ফতোয়া নিয়ে বিবাদে লিপ্ত ইত্যাদি। পূর্ববর্তী পর্বসমূহের আলোচনায় আমরা একথা সুস্পষ্ট করার প্রয়াস পেয়েছি যে, ইসলাম তথা জীবন ব্যবস্থা এবং জাগতিক উন্নয়ণ এক জিনিস নয়; বরং দু'টি ভিন্ন ব্যাপার। তবে হাঁ, এ দোষটি যদি জাগতিক উন্নতি-অবনতিতে জাতিগত পার্থক্য সূচিত করার জন্য দেয়া হয়, তবে তাতে বর্তমান মুসলিম জাতি পিছিয়ে; সন্দেহ নেই, কিন্তু ইসলাম ও তার বিধানের ঘাড়ে এ দোষ চাপানো মূর্খতা নয়তো কূটকৌশল বৈ নয়।

মূলতঃ জগতের উন্নতি ও তাতে নানাবিদ নব নব জিনিসের আগমন ঘটলেই ইসলাম সেসব সম্পর্কে তার অনুসারীদের জন্য বিধান দান করে থাকে। অর্থ দাঁড়াচ্ছে যে, বিজ্ঞানী, প্রকৌশলী, সর্ব পর্যায়ের গবেষকগণ-তারা মুসলিম হোক আর অমুসলিম-যদি জগতের কোন ব্যাপারে উন্নতি সাধন করে কোন নতুন কিছু মানুষের সম্মুখে এনে হাজির করে, তখন তা গ্রহণে নৈতিক ব্যাপকতায় কি লাভ হবে আর বর্জনে কি ক্ষতি হবে অথবা আদৌ তা গ্রহণ করা ঠিক হবে কি না, সে সম্পর্কে দিকনির্দেশনা দানই জীবন ব্যবস্থা তথা ইসলামের কাজ। আর কেউ তার (ইসলামের) নিকট কোন নতুন ব্যাপার হাজির না করলে অর্থাৎ, জগতে নতুন কিছুর আবির্ভাব না ঘটলে নতুন ব্যাপারাদিতে দিকনির্দেশনা দান সংক্রান্ত কোন কাজও তার (ইসলামের) থাকলো না, কেননা নতুন কোন কিছুর উদ্ভাবন করা কোন জীবন ব্যবস্থার দায়িত্ব হতে পারে না।

এখন যদি কোন বিদ্বেষীজন এই দোষে ইসলামকে দোষী করে বসে যে, তার মধ্যে নতুন নতুন বৈজ্ঞানিক ও প্রযৌক্তিক জিনিসপত্রের আবিস্কার-সমাগম নেই কেন; তাহলে তাকে আপনি কি বলবেন? আপনার যে সম্পর্কে কোন দায়িত্ব নেই, সে সম্পর্কে যদি কেউ আপনাকে দায়ী করে জিজ্ঞেস করে বসে যে, অমুক কাজ আপনি করলেন না কেন? তখন তার সম্পর্কে আপনি কি ভাববেন, এবং তাকে তার এহেন অজ্ঞজনোচিত কিংবা কূটকৌশলী মনোভাবের জন্য কি আখ্যা দেবেন?

অনুরূপভাবে যারা ইসলামকে হেয় করা ও ইসলামের সর্বাধুনিক হওয়া সম্পর্কে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করা জাতীয় দাবী তুলে বলে যে, 'ইসলামে বিজ্ঞানী নেই, প্রযুক্তিগত উন্নতি নেই, তাই ইসলাম এযুগে অচল'; ঠিক সেই একই আখ্যা প্রজোয্য হয় তাদের জন্যেও।
(মন্তব্য কিন্তু হিসেব করে--; এখনো শেষ হয়নি)

পরের পর্ব পড়ুন ।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৭ রাত ৩:৪০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×