somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=চোখের আলো নিভে গেলেও মনের আলো থাকে

১৪ ই জানুয়ারি, ২০০৭ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় প্রজন্ম,
ক'দিন থেকে একটা ভাবনা আমায় ক্রমাগত দোল খাইয়ে যাচ্ছে, আচ্ছা বল্তো, তোর ভাল থাকা কি আমি টের পাই, অথবা আমার ভাল থাকা তুই? মানুষের মন থেকে মনে মনে কি বিনা তারের কোন যোগাযোগ ব্যবস্থা রেখেছেন সৃষ্টিকর্তা? এমনিতে তো মনকে বার্তা পাঠায় আমাদের ইন্দ্রিয়গুলো, তারপর মন সে বার্তাকে পাঠিয়ে দেয় মস্তিষ্কের হেডকোয়ার্টারে এবং সেখান থেকে সিল-ছপ্পর এঁটে তা সিদ্ধান্ত হিসেবে বিতরিত হয় হাত-পা-মুখের মত যন্ত্রপাতিগুলোয়। কিন্তু আমি বলছিলাম মনবার্তা আর মনের কথা।

তার আগে আরেকটা ব্যাপার বলে নেই, ধর, তুই কোথাও বসে আছিস, আর এক জোড়া আকুল অথবা ব্যাকুল কিংবা গভীর চোখ তোকে দেখছে তো দেখছেই। কিন্তু সে দৃষ্টির তীব্রতায় তুই যেন আর টিকতে পারছিস্ না, তাই যেন হুট করেই ফিরে তাকালি সেই চোখ দু'টোর দিকে, আর দেখছিস সেই জোড়া ভ্রূ তোর দিকেই অধীর দৃষ্টি পাতিছে। কি, হয়নি কখনো এমনটি? চোখের আলো আছে কি নেই তা নিয়ে অতীত বিজ্ঞানীরা অনেক ঝগড়াবিবাদ শেষে সিদ্ধান্ত নিলেন যে, আলো নেই; শুধু বস্তু আলোকিত হলে কিংবা বস্তুর আলোতেই চোখ দেখতে পায়। ওরা একে অপরের চুল-দাড়ী শতাব্দিব্যাপী ছিঁড়ছে ছিঁড়ুক, কিন্তু খেয়াল করেছিস্, হঠাৎ কখনো রাস্তার বাঁকে অথবা স্টেশনে অথবা চায়ের দোকানে অথবা তোদের পার্টিতে, হঠাৎই আধহালি নয়না তোকে দেখল, কি আশ্চর্য অমনি তুইও ফিরে তাকিয়ে পূর্ণ করে দিলি এক হালি, কি আশ্চর্য! কি আশ্চর্য! তাইতো আমি ভাবি এখনো, এই "ঝলকানি"টা তাহলে কি?

কি জানি, তোদের চিকিৎসা বিজ্ঞান এখন কতদূর পেঁৗছেছে, ছড়া দু'টোর অাঁটি খুঁজে পেলে পোষ্ট করে পাঠিয়ে দিস্ কিন্তু।

কি নিয়ে যেন বকাবুলি করছিলাম? ওহ্ হাঁ, মনে মনে যদি এতদূর -এ জাতীয় কিছু, তাই না? এই শোন্ শোন্, আকাশে এখন অনেক তারা, আর আমি আমার অফিস কক্ষে একাকী, বৈদু্যতিক বাতির নিঝুম কনকনে অাঁধারে দারুন শৈত্যাক্রান্ত, আর কিছু বলতে চাইছে না মন আমার এখন। দেখ, এখনো জানতে চাওয়াই হলো না- তুইও কি ভাল আছিস আমার মত, কষ্টের কাঁথা মুড়ি দিয়ে, নিরবে, বিজনে আর একরাশ বানানো বিরহে?

তোর-
'ফএমু'।

১৪.০১.২০০৭, মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

ছবির জন্য !@@!396614 যেখানে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ মায়া

লিখেছেন সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩


মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

×