দিনক্ষণ এই চার দেয়ালের হাতলে
ক্ষণে ক্ষণে বেজে উঠে নিক্কন অন্তর অতলে,
আজ বিমুগ্ধ বাতাসে ঘোরে খুঁজে পাওয়া সুর
জীবনের ঝুপড়ীটা তাই কি লাগে মধুর।
হাত বাড়িয়ে আকাশ ছুঁয়ে তারার গন্ধ শুঁকি
মেঘমালাদের হিমেল গায়ে হেলান দিয়ে ঝুঁকি,
অতল-পাতাল সব সাগর আর অচল-সচলতায়
হাতের মুঠোয় অসীম ধরেছি সসীম গ্রন্থনায়।
কুয়াশা ভোরে ও ধূম্র দুপুরে, কৃষ্ণ রাত্রিতে
বিজলীর ছায়া-আবছায়া নয়; পরিপূর্ণ জ্যোতিতে
সম্মুখে দিকে জ্বলন্ত দাহ দিক জুড়ে বাগিচারা
বুকের গভীরে কি পুষিছো ওহে ওপারের যাত্রীরা!
অন্তর হতে প্রত্যঙ্গ বেয়ে যে আলোর ঝলকানী
সে উত্তাপে রয়েছে আঁধার অনন্ত মহাগ্লানী!
রজনীকে ফুঁড়ে শশী ম্লান করে ঊষাই কেবল হাসে
কালিমা কলুষ ধোয়া অন্তর জান্নাতী রঙে ভাসে।
২১.০৭.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।