somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নন্দলাল কবিতার আধুনিক ভার্সন

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নুরুলাল তো একদা করিল ভীষণ পণ-
স্বদেশের তরে, যা করেই হোক, রাখিবেই সে জীবন।
সকলে বলিল, 'আ-হা-হা কর কি, কর কি, নুরুলাল?'
নুরু বলিল, 'বসিয়া বসিয়া রহিব কি চিরকাল?
আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ?'
তখন সকলে বলিল- 'বাহবা বাহবা বাহবা বেশ।'

নুরুর ছেলে কোচিং এ পড়ে, বুঝাইবে তারে কেবা,
সকলে বলিল, 'যাও না নুরু, ঘোঁচাওনা কোচিংয়ের সেবা'
নুরু বলিল, কোচিং সেন্টার বন্ধ করে জীবনটা যদি দিই-
না হয় দিলাম, -কিন্তু অভাগা দেশের হইবে কি?
বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক'
তখন সকলে বলিল- 'হাঁ হাঁ হাঁ, তা বটে, তা বটে, ঠিক।'

নুরুলাল শুনিলো সকল পরীক্ষায় প্রশ্নপত্র হইয়াছে ফাঁস,
বলিল সে- 'এসব গুজব নিশ্চিত কেউ মিটাইয়াছে অভিলাশ'
সকলে বলিল- 'নুরু সত্য না মিথ্যা যাচাই করে দেখনা কি-তা'
নুরু বলিল- 'খুঁজতে গেলে ওরা যদি জ্বালায় আমার চিতা-
বুঝনা কেন, দেশের তরে আমার বাঁচাটা দরকার'
সকলে বলিল, 'বাহবা বাহবা বাহ চমৎকার।'

নুরু একদা সবাইকে জানাইয়া একটা কাগজ করিল বাহির,
পরীক্ষার আজ ফলাফল দিয়াছে, বিদ্যার্থীদের বিদ্যা হইবে জাহির
বলিল নুরু- 'দেখে যাও সকলে ঘটিয়াছে এ প্লাসের বন্যা-
পূত্রগণ পিছাইয়া পরিয়াছে এগিয়া রহিয়াছে সকল কন্যা'
বলিল অনেকে,-' এ প্লাস দিয়া হইবেটা কি জাতি হচ্ছে মেধাশূন্য'
অনেকে বলিল,-'দেখাইয়াচ্ছ নুরু তোমার জন্য জাতি আজ ধন্য'

কোচিং সেন্টার হয়নি বন্ধ, প্রশ্নপত্র ফাঁস চলছেই
নুরুর কাছে সকলে তাদের মতামত কেবল বলছেই
নুরু ভাবিল,-'দেশের তরে আজো রয়েছে সে বেঁচে'
বলিল সকলে,-'তবুও নুরু তোর দুঃখ যেন ঘুঁচে।'
নুরুর দিন যাচ্ছিল চিন্তাহীন পা দেয়না সে কোন বিপদে
সকলে বলিল- 'ভালো রে নুরু, চিরকাল টিকে থাক এপদে।'
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

×