যাপিত জীবনের অল্প গল্পঃ মুসলিম তীর্থক্ষেত্রের ভাঙা ও গড়া এবং সঙ্কট মুসল্লি
১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি পুরানো মসজিদ। শিল্পীর হাতে মসজিদে কংক্রিটের কারুকাজ যে কাউকে মুগ্ধ করত। উপরে ছোট ছোট গম্বুজ। পূর্বের উত্তরে একটি মিনার। মসজিদের চারপাশে গাছ ভর্তি। মসজিদে ঢুকলেই একটা ঠাণ্ডা অনুভূতি হয় গরমের কালে। আর শীতে পাটের চট বিছিয়ে নামাজ পড়া হতো।
এমন একটা পুরনো মসজিদ ভেঙে নতুন করে বাধানো হলো। টাইস-টুস লাগিয়ে আধুনিক সৌন্দর্য বৃদ্ধি করা হলো। গরমের কারণে এসি লাগানো হলো। আর শীতের জন্য চওড়া ওমের কার্পেট বিছানো হলো। অজুখানা তৈরী করা হলো। বসে বসে অজু করার সুবিধা জুটে গেল কপালে মুসল্লিদের। সেই সিঁড়ি বেয়ে পুকুরে নেমে দু'পায়ের উপর বসে কষ্টসাধ্য অজু করা বন্ধ হলো। বলাবাহুল্য, মুসল্লিরা আজ সুখের তরীতে ভাসতেছে।
এতকিছুর পরেও আমাদের মনে আক্ষেপ থেকে যায়। পুরনো মসজিদ ভেঙে নতুন করে বানানো হলো। কিন্তু মসজিদের সেই মুসল্লিগণ আর নাই। জুম্মাবারের জোহর নামাযে মসজিদ ভর্তি মুসল্লী হলেও। আর সপ্তাহের বাকি দিনগুলোর জন্য প্রথম কাতারেই মুসল্লিদের শোভা বর্ধিত।
আমি মাঝেমধ্যে ভাবি সেই পুরাতন মসজিদগুলো কতই না সুন্দর ছিল। আর এখন নতুন করে মসজিদ প্রশস্ত করে মুসল্লিদের হারালো। হায়রে মুসলিম আমরা।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন