somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ - আল্লার নূর সংযোগের ঠিকাদার তথা রুহানি পীরভ্রাতাগণ (২য়পর্ব)

২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে কলমওয়ালা ! তুমি তোমার দেশের ভোলার পীর সাহেবের মোসলমানী জিন্দিগী নামক কিতাবে উল্লেখিত ঐ অংশটি স্মরণ কর- যেখানে বলা হয়েছে- একজন মুরীদকে বিশ্বাস করতে হবে যে,তাহার পীর ফানা'র অবস্থায় আল্লা প্রদত্ত অসাধারণ শক্তিতে শক্তিশালী হয়ে থাকেন। এবং আকাশ ও ভূ-মন্ডলের অদৃশ্য বিষয় আল্লার ইচ্ছাক্রমে দর্শন করতে ও জ্ঞাত হতে পারেন। এবং বিপদের সময় মুরীদ তাকে স্মরণ করলে আল্লার ইচ্ছাক্রমে আধ্যাত্মিকভাবে দেখা দিয়ে মুরীদকে সাহায্য করতে পারেন। তুমি বলে দাও যে, হে মানবমন্ডলী। তোমরা বিপদ আপদে শুধুমাত্র আল্লার কাছে সাহায্য চাও। সাথে সাথে কোরানের ঐ বাণীটি স্মরণ করে দাও- বল। আল্লা যাহা ইচ্ছা করেন তাহা ব্যতিত আমার (রাসুলের) নিজের ভালো মন্দের উপর ও আমার কোন অধিকার নাই। আমি (রাসুল) যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করতাম। এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করতো না।"
তুমি বলে দাও যে, বিপদের সময় মুরীদ আল্লার কথা স্মরণ না করে পীরের কথা যদি স্মরণ করে সেটা স্পষ্ট শিরক হবে। এখানে উল্লেখ করে দাও কোরানের ঐ বাণীটি বল, কে তোমাদের উদ্ধার করে স্থলভাগে এবং সমুদ্রের অন্ধকার থেকে যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় কর। বল। আল্লাহই তোমাদের ঐ বিপদ থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট হতে উদ্ধার করেন। এতদ্সত্বেও তোমরা আল্লার সাথে শরীক কর।" ফাসাববি বিহামদি রব্বুকা আসতাগফির ।
হে কথাকয় যে পাখী তার নামধারী ! তোমার দেশের মহাম্মদি ইসলামের পুর্নজাগরণ খ্যাত রুহানি শিক্ষকের কোন শিষ্য নাকি স্বপ্নে দেখেছে - সুফী সম্রাটের অবস্থানের জন্য নির্মাণাধীন বাবে রহমতের তিনতলার ছাদে রাসুল আস্তে আস্তে হাঁটছে। তখন জনৈক শিষ্যটি বাবা জানের বাড়ীর ভেতরটা দেখতে অনুরোধ করেন। তখন রাসুল দেওয়ানবাগীর শিষ্যটি কে বলল আমিতো এই দরবারের সকল জলসাতে উপস্থিত থাকি। আপনার বাবারে বলবেন- আমাকে ঈদে মিলাদুন্নবীর জলসাতে দাওয়াত দিতে। তখন আমি আসব।' আরও একদিন ঐ একই শিষ্য নাকি স্বপ্নে দেখল- বাবে রহমত চত্বরে রাসুল হেঁটে হেঁটে প্যান্ডেলের সীমানা নির্ধারণ করছে !
হে কলমওয়ালা ! দেওয়ানবাগীর আরও একজন শিষ্য নাকি স্বপ্নে দেখে- রাসুল তার শাহাদাত আঙ্গুল দ্বারা মঞ্চে উপবিষ্ট সুফী সম্রাটকে দেখিয়ে বলছে- ঐ যে মঞ্চে বসে আছে উনি হলেন জামানার মোজাদ্দেদ সুফী সম্রাট হজরত দেওয়ান বাগ। তিনি সত্য তরীকার আহবানকারী এবং আরও কত কি ! তুমি বলে দাও যে, এসকল স্বপ্নের গল্প ফাঁদার যে মতলব এবং উদ্দেশ্য তা হলো, তারা যে বাস্তবিকই মহাম্মদী ইসলামের পুনর্জাগরণকারী হিসেবে আবির্ভূত হয়েছে তাহা প্রমাণ করা। বল। তোমাদের উর্বর মস্তিষ্কের কল্পনার সীমারেখা আল্লা ঠিকই পাঁই টু পাঁই হিসাব রাখছেন। কল্পনার দিবা স্বপ্নের অবতারণা করে রাসুল দ্বারা সাক্ষ্য নেয়ার এবং প্যান্ডেলের সীমানা নির্ধারণের হীনমতলব কেন যে হলো তা আল্লাপাক ভালোমতই ওয়াকিফহাল। চালবাজির কি দেখেছ ! আল্লার চালবাজি দেখানোর আর বেশী সময় নাই। বাবে রহমতের মাদকে আর একটুখানি বিভোর থাক। তুমি বলে দাও যে, আল্লা সকলকে তওবা করার সুযোগ দিচ্ছেন। যেন নতুনভাবে নতুন পন্থায় আর মিথ্যার বেসাতির পুনরাবৃত্তি না হয়। আল্লা আমাদের সকলকে ক্ষমা করুন। আমীন ।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×