সরকার গত ২৯ জুলাই ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম থেকে চুক্তি বাস্তবায়নের শর্ত মোতাবেক সেনা প্রত্যাহারের । ঘোষণার পরপরই শুরু করা হয়েছে সেনাবাহিনীর ক্যাম্প প্রত্যাহার। ইতোমধ্যে বেশ কিছু ক্যাম্প প্রত্যাহারও করা হয়েছে।
আর একারণেই সেখানে বসবাসরত বাঙালিরা নিরাপত্তা হিনতায় শংকিত হয়ে বিভিন্ন ক্যাম্প ঘিরে রেখে, মিছিল করে, মিটিং করে প্রতিবাদ জানাতে থাকে। কিন্তু সরকার এবং সেনাবাহিনী এসবের তোয়াক্কা না করে ক্যাম্প প্রত্যাহার অব্যাহত রাখে।
অন্য কোন উপায়ন্তর না দেখে সেনা প্রত্যাহার বন্ধ করতে হাই কোর্টে রিট আবেদন করা হয়।
কিন্তু এ রিটের শুনানিকে সামনে রেখে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি প্রেস ব্রিফিং করে ঘোষণা দিলেন- আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহার করছি না, রি-অর্গানাইজ করছি।
পরদিন আদালতে সরকার পক্ষ এবং সন্তু লারমার আইনজীবীরা সে প্রেস ব্রিফিংয়ের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ উপস্থাপন করে আদালতকে জানালেন, যেহেতু পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারই হচ্ছে না, তাই সেনা প্রত্যাহার স্থগিতের মামলা চলার কোন যুক্তি নেই।
আদালত এ যুক্তির প্রেক্ষিতে মামলাটি খারিজ করে দেয়ায়, সাত লক্ষ পার্বত্য বাঙালি নিরাপত্তারহিনতার ঝুঁকিতে পড়ল।
এখন প্রশ্ন হচ্ছে যে, সরকার বলছে সেনা প্রত্যাহার করছে। আর সরকারের একজন কর্মকর্তা বলছে যে, সেনা প্রত্যাহার নয় বরং রি-অর্গানাইজ হচ্ছে।
এখানে কার কথা সঠিক? আর কে মিথ্যাবাদী?
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




