ঢাকার মাটিতে যে প্রাণ আছে তা আগে কখনো ভাবিনি। ইট পাথরের জঙ্গল দেখে দেখে মনে হয়েছে, এটাই স্বাভাবিক। ঢাকার মাটিতে উচুঁ উচুঁ ধূসর দালান কোঠা জন্ম নিবে আর গ্রামে-গঞ্জে জন্ম নিবে ঘাস।
ভাবতাম ঢাকার মাটি হয়ত বন্ধা, যার কারণে এখানে সবুজ গাছ-পালা জন্মানোর সম্ভাবনাও নেই। তাই দালান-কোঠাই এর শোভা।
কিন্তু আজ বিকালে ব্রাদার্সের মাঠে গিয়ে দেখি, ঘাস। এক ফুট কিংবা তার চেয়েও লম্বা সবুজ ঘাসে ছেয়ে আছে ব্রাদার্সের পুরো মাঠ।
তাহলে ঢাকার মাটিতেও প্রাণ আছে! এ মাটির মাঝেও লুকিয়ে আছে সবুজ সুন্দর জীবন!
আহ! এই সত্যটা যদি ঢাকার বুকে নিরস দালান-কোঠা নির্মাণ সংশ্লিষ্টরা বুঝতে পারত তাহলে কতইনা সুন্দর হতো !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




