আজ ও ঘুরে আসলাম,অকারন সময় নস্ট করলাম। তা কারর কথা ছিল না , উচিৎ ছিল না কোন ভাবেই।ক্লান্ত শরীর আর মন নিয়ে বাসায় ফিরতে মন চায়নি আর।ল্যাব এ গিয়ে সাথে আনা ফ্রোজেন ফ্রেন্স ফ্রাই গরম করলাম।ছোট ফ্রিজ টা গতকাল ই এরডিনচ এনেছে। তার বন্ধুর হোটেল এর ফার্নিচার বদলাচ্ছে।সেই সুজুগে ল্যাব এর জন্য নিয়ে এলো। যদিও সে জানে না এই ল্যাব এ তার কত দিন কাটবে? তবু ভাল ই হলো। এই যে 10কদম কম হেটে ল্যাব এ চলে আসলাম বাসার বদলে, সাথে কিছু পেটে ফেলতে পারছি খারাপ না। তার বন্ধুকে একটা ধন্যবাদ দিয়ে দিলাম।
কিছুক্ষন এদিক ওদিক ক্লিক করে, বিজ্ঞ নাগরীকের মতো বিভিন্ন পত্রিকার পাতা উলটে বাসায় ফেরা।হাতে কত কাজ, তাও রান্না করা-চিংড়ী সবজী পোলাও।আলুনি খাবার খেতে খেতে কপাল কুচকে যায়, আলসেমী যায় না।
একপা দুপা করে ঘরে ফিরা,জনালা বন্ধ করা। গতরাতে ঠান্ডায় বড্ড কষ্ট হয়েছে , জানলা খোলা ছিল বলে।চরম আগ্রহ নিয়ে পড়তে বসে ব্লগিং করা।
ভাল - চালায়ে যাও
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৭ রাত ১০:২০