somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিশোরগঞ্জের তৃতীয়, গুরুদয়াল কলেজের দ্বিতীয় রাষ্ট্রপতি

২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯ম জাতীয় সংসদের স্পিকার মো. আব্দুল হামিদ বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে তৈরি হলো একাধিক রেকর্ড।

একই জেলা থেকে (কিশোরগঞ্জ) তৃতীয় ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি।

তবে সবচেয়ে বড় চমক তৈরি করলো কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ। আব্দুল হামিদ সহ স্বাধীন বাংলাদেশের দুই দুইজন রাষ্ট্রপতি পেলো এই বিদ্যাাপীঠ।


দেশের অন্যান্য জেলাবাসীর চেয়ে কিশোরগঞ্জবাসীর গর্ব কিংবা তৃপ্তি দু’টোই এখন বেশি। একই রকমভাবে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে এ মুহুর্তে সবচেয়ে গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান নিঃসন্দেহে গুরুদয়াল কলেজ।

কিশোরগঞ্জ থেকে এর আগে দুইজন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০তম রাষ্ট্রপতি হলেন আব্দুল হামিদ অ্যাডভোকেট।

কিশোরগঞ্জের এ কৃতী সন্তান দেশের ২০তম রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জের ১৩টি উপজেলাতেই চলছে আনন্দ উল্লাস।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নেই মুজিবগর সরকারের অর্থাৎ বাংলাদেশের ‍প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন কিশোরগঞ্জের কৃতী সন্তান শহীদ সৈয়দ নজরুল ইসলাম। তিনি ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি হন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত তিনি অস্থায়ী রাষ্ট্রপতি পদে ছিলেন।

এই রত্নগর্ভা জেলা থেকে দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. জিল্লুর রহমান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কৃতি সন্তান মো. জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করা হয়। ২০১৩ সালের ২০ মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন ।

জিল্লুর রহমানের মৃত্যুর পর জাতীয় সংসদের স্পিকার হিসেবে তার স্থলাভিষিক্ত হন আব্দুল হামিদ। কিশোরগঞ্জ -৫ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে ৭বারের নির্বাচিত এই এমপি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন।

সর্বশেষ সংবিধান অনুযায়ী ২২ এপ্রিল কিশোরগঞ্জ থেকে ৩য় ব্যক্তি হিসেবে দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।

এ খবরে আপ্লুত জেলার সর্বস্তরের মানুষের প্রত্যাশা প্রত্যন্ত হাওর অঞ্চল থেকে উঠে আসা পোড় খাওয়া এ রাজনীতিবিদ জাতীয় সংসদের স্পিকার হিসেবে যেমন সফলভাবে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রপতি হিসেবেও তেমন সফল হবেন।

এদিকে কিশোরগঞ্জ জেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আব্দুলের হামিদের মাধ্যমে পেলো দ্বিতীয় রাষ্ট্রপতি। বিচারপতি সাহাবুদ্দিন আহমেদও ছিলেন এই কলেজেরই ছাত্র।

কলেজ সূত্রে ‍জানা যায়, ভৈরব উপজেলার জি.সি. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাসের পর ঐতিহ্যবাহী গুরুদয়াল কলেজে ভর্তি হন আব্দুল হামিদ।

১৯৬১ সালে গুরুদয়াল কলেজে অধ্যয়নকালে তিনি আইয়ুববিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। ফলে তৎকালীন সরকার তাকে কারারুদ্ধ করে। ১৯৬৩ সালে তিনি গুরুদয়াল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও ১৯৬৫ সালে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।

এছাড়া নেত্রকোনা জেলার কৃতি সন্তান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আব্দুল হামিদের সমসাময়িক সময়ে (১৯৪৬ সাল) গুরুদয়াল কলেজের ছাত্র ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৯০ সালের ৬ ডিসেম্বর নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।

জেলা শহরের একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে একাধিক রাষ্ট্রপতি হওয়ার ঘটনা এটাই প্রথম।
অভূতপূর্ব এই প্রাপ্তি ও গৌরবে উদ্দীপ্ত এ কলেজের প্রাক্তন ও বতর্মান শিক্ষক, শিক্ষার্থী সহ প্রতিটি সদস্য।

এ খবরে গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. আরজ আলীর বাংলানিউজকে তার আনন্দানুভূতি জানাতে গিয়ে বলেন,‘‘আমরা গর্বিত ও আনন্দিত। আমাদের এ কলেজরই ছাত্র আবারও রাষ্ট্রপতি
হয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন দীর্ঘায়ু লাভ করেন।’’

সুত্র: বাংলা নিউজ ২৪
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×