somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চলে যাচ্ছি....

২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুই কি জানিস, আমি চলে যাচ্ছি এ শহর ছেড়ে ?
এ কোন আকাল, ধীরে ধীরে নিয়ে যাচ্ছে কেড়ে
বেড়ে ওঠা গন্ধ-শব্দ-বোধ সব। ঝুমঝুমির মতো এখনও যা বাজে
কানে। শামুকের খোলের ভাজে
গুটিসুটি মারা জীবনের সব গল্প ঝেড়ে
শূন্যহাতে আমি যে ফিরে যাচ্ছি আজ গ্রামে, নিজ ঘরে।

এই অচেনা পৃথিবীতে আর কাঁহাতক বসবাস
কি জারজ চরিত্রহীন এক ভাইরাস
অনায়াসে জিতে গেছে যুদ্ধ, আক্রোশে ক্রদ্ধ
প্রকৃতি অনায়াসে জীবনের সব কোলাহল করেছে রূদ্ধ!
একা একা ঘরে জানালা সেঁটে কেবল উঠছি বেড়ে
সকাল সন্ধ্যে, আমি কুকুর কুন্ডলী শুয়ে থাকি অন্ধকারে
বেশুমার ছাড়পোকা নিয়ে। মানুষবিহীন একা শুয়ে থাকি
একা একা মনে মনে ঈশ্বরকে ডাকি, জীবনের সব ফাঁকি
নিয়ে মড়ার মতো শুয়েই থাকি এক থৈ-হীন অন্ধকারে
আমার নিজস্ব নির্জন এক দশ বাই দশ ঘরে।
তুই কি বুঝিস, কি কষ্টে কাটছে আমার দিন
এখন ? রোজ রোজ যখন শুধছি জীবনের ঋণ,
তখন কামারের হাপড়ের মতো ওঠা নামা বুক
ধুঁকছে ভয়ানক, বাতাসে উগড়ে সব সুখ !
কতো আর বোঝাবো তোকে, কতো শোকে
সব কিছু ফেলে রেখে
লিখছি এ লেখা
এই আশায় যদি আবার কোনদিন হয় দেখা !

আমার যে টিউশানিগুলো আর নেই সে কথা কি তোকে বলেছি ? বলিনি,
কাকে বলা যায় বল ? বাড়ীতে কি বলা যায়, চলে গেছে টিউশানি ?
ক’বেলা খাওয়া হয়নি ঠিকঠাক ? পেটের দাপানি
গেছে মরে, আবুল হোটেলের ডাল-ঝোলমাখা ভাত
ক’দিন পরেনি পেটে, উপোস দিয়েছি অনেক দিন-রাত
বলা কি যায় ?
গুটিকয় ত্রানের লোক খাবারের একটা পোটলা রেখে গেছিলো, হায়
কদিন আগে ! এরপর, কিছুটা সময় পেটে পাথর
বেঁধে রেখে মনে মনে সয়েছি ক্ষুধার জ্বালা, অনেকটা কাতর
হয়ে আমি চুষেছি যে কতোবার মনে নেই
নিজের বুড়ো আঙুল সেই।

আজ চার চারটা মাস নগর কমিটি রাস্তাঘাট আর যতো দোকানপাট,
পথ চলাচল, অফিস আদালত , শহরের যতো মাঠ-ঘাট
সব লকডাউন করে দিলে ঘরে ঘরে
নেচে উঠছে হাহাকার, টান ধরেছে নিত্য রোজগারে।
আমিও এই গত দুই মাস হাজেরা বিবির মতো
চেয়েছি যতো
দুয়ারে দুয়ারে ঘুরে দুটো ভাত। ( তোদের কারো কারো বাড়ীতে)
কতো রাত,
কতো দিন ভেবেছি কি করি , কি করি...
শেষে, সবজী নিয়ে পথে পথে ঠেলাগাড়ি
ঠেলে কেটেছে ক’দিন , ক’দিন মাস্ক হাতে
এখানে ওখানে, আমার চলেছে দিন কোনমতে।
বাড়ীতে আমার কারা কেমন আছে জানিনা, চলছে দিন কি করে
তাদের। সব দানাপানি বাড়ন্ত যে ঘরে !
আমি তাই চলে যাব সব ফেলে পিছে
এই আতঙ্কগ্রস্থ-স্থবির লোকালয়ে আর পড়ে থাকা মিছে ।

গতকাল পকেট হাতড়ে ক’টা টাকা পেয়েছি শুধু সম্বল
আর তোষকের নীচে বকুলের দেয়া সেই ফুলতোলা রুমাল
নিয়ে কতোক্ষন আর বেঁচে থাকা যায়, বল ?
কতোক্ষন আর বেঁচে থাকা যায় বল এভাবে
জানিনা পৃথিবী নিঃশ্বাস নেবে আবার কবে!
কবে ফিরে পাবো সেই চেনা শহর, ফিরে পাবো মানুষের ভিড়!
আমি তাই চলে যাচ্ছি ছেড়ে তোদের এই নষ্টনীড়................

ছবিসূত্র - নিজের আঁকা ।


সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ সকাল ৯:২৭
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২০ শে মে, ২০২৬ দুপুর ২:২২


হঠাত করেই কয়েকদিন ধরে ফেসবুকে Ai দিয়ে তৈরি করা কিছু বাংলাদেশী টাকার নমুনা নোট বার বার সামনে আসতে শুরু করে। তাদের কিছু কিছু নমুনা খুবই সুন্দর, কিছু কিছু আবার... ...বাকিটুকু পড়ুন

ন্যায়বিচার ও ইসলামী ভ্রাতৃত্ব!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২০ শে মে, ২০২৬ বিকাল ৪:৪০

একদিন দু’জন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসল উমর (রাঃ)র দরবারে। উমর (রাঃ) তাদের কাছে জানতে চাইলেন যে, ‘ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে এনেছ ?’

তারা বলল, ‘এই... ...বাকিটুকু পড়ুন

যু্ক্তিসংগত ব্যাখ্যা চাই-১

লিখেছেন অপলক , ২০ শে মে, ২০২৬ রাত ৯:২৪




আমরা সবাই জানি ইসলাম ধর্মে, আত্মহত্যাকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। সহীহ বুখারীতে এসেছে, আল্লাহ তা'আলা বলেন, "আমার বান্দা নিজের জীবনের ব্যাপারে আমার আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাই আমি তার ওপর... ...বাকিটুকু পড়ুন

মোল্লাতন্ত্র ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

×