স্ট্যাম্প ছাড়া কোন চিঠি পোস্ট করলে সেটা কি প্রাপকের হাতে পৌছুবে?......নাহ, পৌছানোর কথা নয়।চিঠিটা প্রেরকের কাছে রিটার্ন চলে আসবে।(যদিও আমাদের দেশে চিঠিটা ফেরৎ না পাঠিয়ে পিয়ন ব্যাটা সেটা গার্বেজ করে দেয়) কিন্তু স্ট্যাম্প ছাড়াও যে কোন চিঠি পৌছানো সম্ভব সেটা আমি দেখেছি।তা-ও একবার নয়,কয়েকবার।৯০/৯১ সালের কথা। আমরা কয়েক বন্ধু ম্যানহাটনের আপ-টাউনে রুমমেট হিসেবে থাকতাম।আমাদের একজনের নাম মাসুদ।সেসময় জামান নামে মাসুদেরই আরেক ঘনিষ্ট বন্ধু কুইন্সে থাকত। আমাদের থেকে পাতাল ট্রেনে প্রায়ঘন্টাখানেকের দুরত্ব । তো, জামানের প্রায়ই ধার-কর্জের জন্য মাসুদের কাছে হাত পাততে হত। কিন্তু সমস্যা হল, দু'জন দুই ভিন্ন কলেজের ছাত্র হওয়ায় এবং দু'জনকে পার্টটাইম কাজ করতে হত বলে দেখা সাক্ষাৎও খুব কম হত।তাই টাকা পাঠানোর উপায় হল চেক লিখে তা মেইল করে দেয়া।অথচ এখানেও ছিল বিপত্তি।পোস্ট অফিসটা আমাদের বিল্ডিং থেকে প্রায় ৮/৯ ব্লক ডাউনে হওয়ায় মাত্র তিরিশ সেন্টের একটা স্ট্যাম্পের জন্য এতটুকু রাস্তা হেটে যেতে অলস মাসুদের জন্য একটু কঠিনই ছিল। তাই চিঠিটা পাঠানোর জন্য ধুর্ত বুদ্বি তার মাথায় এসে ভর করলো। সে চেকটা খামে ভরে খামের উপরে প্রাপকের জায়গায় লিখলো তার নিজের নাম।আর যে হবে প্রাপক, সেই জামানের নাম লিখলো প্রেরকের জায়গায়। তারপর চিঠিটা মেইলবক্সে ফেলে আসলো। দুদিন পর টেলিফোন করে জামান বললো চেকটা সে পেয়ে গেছে।
আলোচিত ব্লগ
বেলাশেষে…
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন
অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।