SKY KISSES EARTH............. প্রেম যশোয়া
২০ শে মার্চ, ২০১১ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যারা মোস্তফা সারোয়ার ফারুকী অথবা ছবিয়াল পরিবারের নাটক নিয়মিত দেখে থাকেন তাদের কানে হয়ত সেসব নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ক্ষণিকের জন্যে হলেও আন্দোলিত করে।অনেকে হয়ত জানেনও না এই মিউজিকগুলো কার। যেহেতু টেলপে মিউজিশিয়ানের নাম উল্লেখ করা থাকেনা।এই মিউজিশিয়ানের নাম প্রেম যশোয়া। নামের মধ্যে ভারতীয় গন্ধ থাকলেও উনি কিন্তু আপাদমস্তক জার্মান লোক। পণ্ডিত রবি শংকরের বাজানো সেতারের ঝংকারের মত সম্পূর্ন ইউনিক একটা সাউন্ডে বিমোহিত হয়ে মাত্র ১৮ বছর বয়সেই সেতার শেখার জন্য ভারতে পাড়ি জমিয়েছিলেন। শুরু করলেন উস্তাদ ওসমান খাঁর কাছে সেতার শেখা।তারপর বাঁশি ,সন্তুর দিলরুবা সহ ভারতীয় ঘরানার আরও অনেকগুলো বাদ্যযন্ত্রের তালিম নিলেন পরবর্তী ২১ বছরে। এজন্য তাকে বলা হয় Multi-Instrumentalist.ভারতীয় সংস্কৃতি তাকে এমন মোহাবিষ্ট করলো যে নিজের পারিবারিক জার্মান নাম কর্তন করে সেখানে যোগ করলেন প্রেম।
যাইহোক,এই লোককে বলা হয় The pioneer Of fusion music. আজকে ভারতে তিনি ওয়ার্ল্ড মিউজিকের এক নম্বর বেস্ট সেলিং আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্টিত করেছেন। ইতিমধ্যে বের হয়েছে ১৪টি এলবাম।তার Yatri এবং Secret of the wind সফল এবং বেস্ট সেলিং এলবাম হলেও আমার কাছে সবগুলোর মধ্যে সবচেয়ে ভাললাগা এলবামটির নাম হল "The sky kisses earth"
DAKINI
SKY KISSES EARTH
REMEMBER THIS
THE SEVENTH ECLIPSE
NIGHT RAIN
EARTH KISSES SKY
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১১ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন
লেখকের নোট:এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন