ষাধারন গ্রামের অসাধারন অবস্থা (গ্রামে না থাকলে উপলব্ধি করাটাও কষ্টকর)
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুল হক হত্যাকাণ্ডের পর থেকে গ্রাম দুটির সহস্রাধিক পুরুষ পুলিশি হয়রানি, গ্রেপ্তার এবং হামলার আতঙ্কে ঘরছাড়া হয়ে আছে। গত ২৩ আগস্ট মুক্তিযোদ্ধা আজিজুল হক (আওয়ামী লীগের কর্মী) বিএনপি-সমর্থকদের হামলায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট তিনি মারা যান। ওই সময় ব্যাপক লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পর থেকে গ্রামে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। তা সত্ত্বেও গ্রামে নিরাপত্তা নেই।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, দুটি গ্রামের অধিকাংশ বাড়িঘরে কোনো পুরুষ নেই। ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমতৈল গ্রামের বিএনপির নেতা ছাবদাল হোসেন কালুসহ অনেকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে। মানিকদিয়া গ্রামে ৭৮টি গরু, ১৫টি ছাগল ও ২৫টি বাড়িঘরে লুটপাট হয়েছে।
আমতৈল গ্রামের নাজের আলীর স্ত্রী হাফেজা জানান, তাঁর বাড়ির পাঁচটি গরু নিয়ে গেছে হামলাকারীরা। তারা পুলিশের সামনেই লুটপাট চালাচ্ছে। বাড়ির নলকূপ, মাঠের সেচযন্ত্র, এমনকি মাঠের ফসলও কেটে তছরুপ করে দিচ্ছে হামলাকারীরা। এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেও কাজ হচ্ছে না। গ্রামের আনিছা খাতুন (৪৭) জানান, প্রতিপক্ষের হুমকি-ধমকির কারণে তাঁর স্বামী রশিদ মিয়ার মতো গ্রামের প্রায় ৬০০ পুরুষ ঘরছাড়া। তার পরও তাঁর বাড়ি হামলার শিকার হয়েছে।
মানিকদিয়া গ্রামের নাসরিন আক্তার (৩৯) জানান, এবার হামলা, লুটপাট ও ভাঙচুরের কারণে তাঁদের ঈদে আনন্দ হয়নি। ঈদের আগের দিন থেকে গ্রামে আওয়ামী লীগ-সমর্থকেরা বিএনপি-সমর্থকদের বাড়িতে নতুন করে হামলা শুরু করেছে। এই ভয়ে মানিকদিয়া গ্রামের প্রায় ৭০০ পুরুষ এলাকাছাড়া।
আমতৈল গ্রামের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, ‘লোকবলসংকটের কারণে সবকিছু সামাল দিতে পারছি না। ইচ্ছা থাকলেও আইন প্রয়োগ করা যাচ্ছে না।’ গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে পুলিশ তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা নেবে।
মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপির সাংসদ আমজাদ হোসেন বলেন, দুটি গ্রামের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগ-সমর্থিত ও কর্মী।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, দলের একাংশের নেতৃত্বে আমতৈল ও মানিকদিয়া গ্রামে নৈরাজ্য শুরু হয়েছে। এই অংশটি ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনীতিকে কলুষিত করতে চাইছে।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।