সেশন জট বাঙ্গালী জাতির ব্যর্থতা
সেশন জট কি জিনিস নিজে না ঠেকলে নাকি বুঝতে পারা যায় না। আসলেই তাই, থার্ড ইয়ার পর্যন্ত বুঝতে পারি নি, সেশন জট কি? যখন ফাইনাল ইয়ার এ অবস্থান করছি, তখন দেখি আমাদের অন্য বিভাগের বন্ধুরা ফাইনাল ইয়ার শেষ করে, প্রস্তুতি নিয়ে বি সি এস পরিক্ষা দিচ্ছে সেখানে আমাদের ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার পরিক্ষা কবে হবে তা অনিশ্চিত । এ ব্যপারে বিভাগীয় শিক্ষকদের সাথে কথা বলতে গেলে তারা বলেন তোমরা তো খুঊউব ভাগ্যবান, তোমাদের জট তো নেই বললেই চলে, তোমাদের বড় ভাইদের দিকে তাকিয়ে দেখ তারা কত বছর আছে এই ক্যাম্পাসে? আমরা জানি স্যার, তখন আমাদের বিভাগে শিক্ষক সংকট ছিল চরম আকারে, একথা প্রতিনিয়ত আপনারাই আমাদের বলেছেন কিন্তু এখন কিসের সমস্যা? এই সরকার আসার পর অনেক শিক্ষক নিয়োগ দিয়েছেন, তাহলে সমস্যাটা কিসের? ও হ্যা চেয়ারম্যান স্যার বলেছেন তো, “আমাদের কিছুই করার নেই, তোমাদের আগের ব্যাচের ফাইনাল ইয়ার এর রেজাল্ট না হওয়া পর্যন্ত তোমাদের পরিক্ষা নেয়া সম্ভব নয়”। এদিকে বিভাগে পর্যাপ্ত শিক্ষক থাকার কল্যানে আমাদের ক্লাস সেই ২ মাস আগেই শেষ। স্যার বলেছেন তো, এটা সিস্টেমগত সমস্যা ২/৩ ব্যাচ পরে আর সমস্যা থাকবে না। আমরা বলছি স্যার, এ আপনার সিস্টেমের সমস্যা নয়, এটা আমাদের কপালের সমস্যা। আমরা কেন ধনী পরিবারে জন্ম নিলাম না? কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলাম না? যেখানে আপনারা প্রচুর টাকা পেতেন, আমরাও নির্দিষ্ট সময়ের পুর্বেই অনার্স-মাস্টার্স শেষ করতে পারতাম। তবে স্যার চিন্তা করবেন না, আমাদের মধ্যে একটু যারা মধ্যবিত্ত পরিবারের তারা সিদ্ধান্ত নিয়েছে, মাস্টার্সটা আপনাদের তৈরী সন্ধ্যাকালীন প্রোগ্রামেই ভর্তি হবে কেননা ১ বছরে অন্তত শেষ তো করাবেন অন্যথায় রেগুল্যার এ আপনারা ২.৫ বছর যে লাগাবেন এ ব্যাপারে সবাই সুনিশ্চিত। সেজন্যে দেশবাসী অবশ্যই আমাদের বন্ধুদের উদ্যেগকে সাধুবাদ জানাবে বলেই আমাদের মনে হয়। এখানে বলে রাখা ভালো সন্ধ্যাকালীন প্রোগ্রামের ক্ষেত্রে, আগামী ১ বছরের প্রতিটি দিনের রুটিন তৈরী করে সরবরাহ করা হয় ছাত্রদের। তাদের ১ টি ক্লাসও কখনো মিস হয় না অথচ আমরা তাদের কেমন ছাত্র যাদের বছরের পর বছর বিভিন্ন অযুহাতে অবহেলা আর অযত্নে ফেলে রাখা হয়? এসবের প্রতিবাদে ক্লাসের কোন ছাত্র-ছাত্রী টু শব্দ ও উচ্চারন করেনা, কারন এত কষ্টে চান্স পাওয়ার পরে ফেল করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার ভয় সবার আছে। এখন আমরা সবাই বসে আছি, ক্লাস নেই, হোম টাস্ক নেই, পরিক্ষা নেই, আছে শুধু অবসর, অফুরন্ত অবসর। দুঃখ আমাদের একটাই, আমাদের শিক্ষকেরাও তো এক সময় আমাদের মত ছাত্র ছিলেন তারাও সেশন জটের জ্বালা হাড়ে হাড়ে টের পেয়েছিলেন কিন্তু তা থেকে শিক্ষা নিতে পারেন নি। এ শুধু শিক্ষকদের ব্যর্থতাই নয়, এ আমাদের বাঙ্গালী জাতির ব্যর্থতা।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।