আমি আজ সবকিছু অনিবার্যতা বলে মানি।
শাফিক আফতাব................................
দুঃখ নেই, কারণ, অনিবার্যতাকে আমি মেনে নিয়েছি
কষ্ট নেই, কারণ, কষ্টের আগুনে পুড়ে অঙ্গার হয়েছি
অনুযোগ নেই, কারণ,__ আমি নিজেই অনুরাগ জন্মাতে পারিনা
কারো সাথে__
ভালোবাসার জন্য হাত পাতি না, কারণ, আমি জেনে গেছি, এ আমার নয়
সুখের জন্য খেদ নেই__কারণ আমি আজন্ম দুখি মানুষ এক
আমি কারো কাছে সঙ্গত কিছু আশা করিনা, কেনো না, আমি নিজেই একজন তেড়া মানুষ।
কোনো রমণীর দিকে দেখলে, ভাবে আমি তাকে ভালোবাসতে চাই
কারো সাথে নিবিড় হতে চাইলে, ভাবে, আমি তার ক্ষতি করতে চাই
আবার কোনো রমণীর রূপের প্রশংসার করলে, ভাবে, আমি তার কাছে যেতে চাই
ফলত আমি আর কারো কাছে যাই না__
ফলত আমি আমার ভালোবাসাকে সংহত করেছি।
নারীকে ভালোবেসে দেখলাম__এ এক অথৈ বেদনার নীলখাম,
নারীকে কাছে পেয়ে দেখলাম__এ এক গভীর রহস্যের গোয়েন্দাঘর,
নারীকে ঘৃণা করে দেখলাম__নারী ছাড়া বাঁচার কোনা উপায় নেই
ফলত নারীকে নিয়ে গবেষণা বাদ দিয়ে আমি নারীর কোলে মাথা রেখেছি
শান্তি আর সুখের আশা বাদ দিয়ে দুঃখকে আলিঙ্গন করেছি
আমি আজ সবকিছু অনিবার্যতা বলে মানি।
১৪.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

