অঘ্রাণের ঘ্রাণে প্রাণে জাগে সাড়া__
শাফিক আফতাব..................
অঘ্রাণের ঘ্রাণে প্রাণে জাগে সাড়া__
ধানের শীষে আহা ! কীসের যেন সাড়া __
যেন কৃষকের উচ্ছলতা আর কৃষাণীর মন,
যেন দুজনের আনন্দের সম্মিলন __
যেন ঘামে শ্রমে আর প্রেমের প্রকাশ :
আর আগাম পুলকিত কামের আভাস।
নরম রোদের শরীর ছুয়েঁ নামে একি স্ফূরণ !
ফসলে গোলা ভয়ে যাবে বলে একি বিহবলতা !
চারপাশে একি উৎসব__ শুধু ফসলের গান
কৃষকের দৈন্য পরিবারে আহা একি উদ্বেলতা !
কৃষক নিপুণ বুননে বুনেছিলো গুচ্ছ গুচ্ছ ধানবীজ
যেন বোধের থেকে দিয়েছিলো__স্পর্শের ছোঁয়া
বাতাসে ওড়ে কৃষাণীর ভালোবাসার শেমিজ __
নবান্নের উৎসবে বল__ কৃষানীর আঙিনা ধোয়া।
চারপাশে একি আনন্দ ! একি মত্ততা, প্রাণের সাড়া !
অঘ্রাণের ঘ্রাণে আজ পাড়াগাঁয় পথে আনন্দ-ফোয়ারা।
১৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

