সময়চেতনা
শাফিক আফতাব...............
তুমি আতপ রুমে বসে করছো প্রেমের অপেক্ষা
ওদিকে সময় নীলসাগর ট্রেনে যমুনা পাড়ি দিলো
ভালোবাসাকে ভালো করে বাসার জন্য বসে আছো
দেখো মেঘের কোলে অশ্রু ছলোছলো।
তুমি যখন সাজঘরে করছো রূপের অধ্যয়ন
ওদিকে সময় সমুদ্রের তলে রঙিন মাছে হয়ে যায় বহুদূর
তুমি মধু সঞ্চিতেই কত কেউ গ্যালো মধুপুর
রূপহীন, জৌলুসহীন__আহা ! কত নিরাভরণ।
তুমি যখন অপেক্ষা করছো কারো জন্য
সময় পরীর পাখায় পৃথিবীর সীমান্ত পার হলো
তুমি যখন ভালোবেসে হতে চাও ধন্য
ভালোবাসাকে বাসার আগেই দেখো কোথায় পালালো।
অপেক্ষায় স্থবির পড়ে থেকে হারালে কতগুলো সময়
জীবন আর কাজের সাথে করেছো কি কোনো অন্বয়?
১৫.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

