মন খুলে ভালোবাসেনি, কোনো রমণী
শাফিক আফতাব
মন খুলে ভালোবাসেনি কোনো রমণী
খুজেঁছে পকেট, পুঁজি আর মাসিক রুজি
খুঁজেছে ঘরদোর, আমলার গামলা, ব্যাংক ব্যালেন্স
অার চোখের মধ্যে কত লেন্সের সানগ্লাস__দামী পারফিউমের ঘ্রাণ
রমনীরা টাকার প্রস্তুতকারকের চেয়ে টাকাকে ভালোবাসে বেশি
এবং টাকার চেয়ে টাকশাল
প্রেমের চেয়ে কামের শিল্পিতরূপ
ভালোবাসার চেয়ে ভালোবাসার ধূপ।
আমি নারীকে সর্বস্ব দিয়ে কামনা করেছি
আমি নারীর কাছে শিশু হতে গিয়ে দেখেছি
আমি নারীর কাছে আবহমান আশ্রয় পেতে গিয়ে দেখেছি
নারী তো নারীই__আঁধারের গহীনে থাকা এক নিকষ অন্ধকার
সমু্দ্রের গহীনে থাকা এক চতুর পিচ্ছিল রঙিন মাছ
দিগন্তের ওপারে ধু ধু প্রান্তরের অপার পাথার।
অনেক রমণী ভালোবাসতে এসেছিলো কিংবা ভালোবাসতে উদ্যত হয়েছিলো
বা কেউ একটু একটু ভালোও বেসেছে
কিংবা কেউ ভালোবেসে পাশে থেকে গেলো চিরটাকাল
আমি সব রমণীতে অবগাহন করে শুধুমাত্র একটি রঙিন মাছ ধরেছি__
একটি রহস্যের মাছ, মাছের রঙ বদল হয়__ সূর্যলোকের রঙে।
নারীতেই অবগাহন করে চলে যায় রাত্রিদিন __
তবু নারীকে আজ দূরতম দ্বীপের প্রাণী বলে মনে হয়
তবু নারীদের সাথে আমাদের কত অন্বয়!!
১৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

