/কবিতার ঠোটেঁ আমি মুখ রেখে, কাঁদি, কবিতা আমাকে জাপটে ধরে/
............................................................................
কবিতা লিখবো না বলে আমি গতকাল নির্জনে, আপন রুমে কান ধরে
উঠেছিলাম আর বসেছিলাম, নিজে নিজে মাইরি বলেছিলাম, বলেছিলাম
আমি ওযাদা করিতেছি যে মানুষের সেবায় সর্বদা আর কবিতা লিখিবোনা
কারো ব্যাঙ্গবিদ্রুপের অনুষঙ্গ হবোনা।
যদি পারি মাঠে ময়দানে ধান চাষ করিবো, ফসল ফলাবো, মানুষের সেবার
জন্য রাজনীতি করিবো__দেশের বেকারদের চাকরি দেবো,
বিদেশে পাঠাবো, কিংবা দেশের সরকারি মন্ত্রণালয়ে চাকরি দেবার কথা বলিয়া
টাকা বাগাবো।
কবিতা লিখিয়া ধিক্কার খেয়েছি, সমাজের, দেশের আর প্রেমিকার বাবার
ধিক্কার খেয়েছি কত মেধাবী মানুষের,
ধিক্কার খেয়েছি কত গুরুজনের,
ব্যাংকের চাকরিতে বাংলা পড়ার অপরাধে গলাধাক্কা খেয়ে ব্যাংক পাড়া থেকে
সোজা দৌড়ে উঠেছি বিশ্ববিদ্যালয়ের হলে।
ফলে আর কবিতা লিখিবোনা, একটি কবিতাও না, আমি কচুডালে ফাঁস দিয়ে
মরিবো, তবু কবিতা লিখিবোনা,
কেনোনা বাংলাদেশের নদীতে কাঁকড়ার মতোন এখন কবির সংখ্যা।
আমি আর কবিতা লিখিবোনা, প্রয়োজনে বিয়ের ঘটকালি করিবো।
কবিতা লিখবো না বলে, প্রতিদিন শপথ করি,
(তবু না খেয়ে রাত কাটে, উপোস থাকি, সংসার চলেনা) তবু প্রতিদিন
কত কত কবিতা প্রসব করি, এগুলো কবিতা নয়, আমার বোধের প্রকাশ
তা আমি কাকে বোঝাই, কবিতা খেয়ে পেট ভরেনা, কবিতা লিখেও__
আমি ভাতের জন্য কবিতা লিখিনা, বরং কবিতা য়ে মিহি আর চিকন চালের ভাত
খায়, তার জন্য অধিক অধ্যয়ন করি, অধ্যয়নে আমার সংসার, বিষয়আষয় গোল্লায়
যায়, কবিতা শিশুর মতোন ঝড়ে-ঝঞ্ঝায় মরার ভয়ে আমার গলা ধরে থাকে,
তবু কবিতার ঠোটেঁ আমি মুখ রেখে, কাঁদি, কবিতা আমাকে জাপটে ধরে__
আমি হুলহুল কবিয়া কাদিঁয়া উঠি !!
১৭.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

