তুমি কত দ্রুত সামলে গেলে
শাফিক আফতাব...................
তুমিই খুব দ্রুত নিজকে সামলে নিলে,
আমি তো আজো পারিনি __
কী দিব্যি সংসার করেছো শিল্পপাতির,
আমি তো আজো পথের ফকির।
কবিতার ছন্দ আর শব্দ মেগে দিন যায় আমার
শহরের পুরো ফুটপাত ধরে__ কী শীত কী গ্রীষ্ম, খালি পায়ে হাঁটি __
তোমার জন্য একটি নাগিরক কবিতা লিখবো বলে বিষয় খুঁজে বেড়াই,
স্মৃতি হাতড়াই__
আজো তবু তোমার জন্য একটি কবিতা হয়ে উঠলো না।
অথচ তুমি সামলে গেছো
দুঘর্টনায় যে আঁচড় লেগেছিলো__ কত দ্রুত শুঁকে গেছে,
কে বলবে তোমার গর্ভপাত হয়েছিলো ?
অথচ সেই গোয়েন্দাকাহিনীতে তোমার কী অঝোর কান্না !!
আজ সামলে গেছো, ঘায়ের দাগ, আর কোনো রাগ নেই
আমার সাথে তোমার অনুরাগুগুলো জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে
মহাশূন্যে,
এখন বৃষ্টি এলে মনে হয়__ তোমার অনুরাগগুলো বৃষ্টি হয়ে ঝরছে !
তুমি কত দ্রুত সামলে গেছো
অথচ, আমি আজো পালিয়ে বেড়াই জীবন থেকে...........
১৮.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

