[অবেলায়, অসময়]
[শাফিক আফতাব]
তোমাকে ভালোবাসতে না বাসতেই
তোমার কাছে আসতে না আসতেই
জীবনটাকে ভোগ করতে না করেতই
যাবার সময় হয়ে যায়
নদীরা বয়ে যায়।
তোমাকে খুব করে ভালোবাসবো বলে কৃপণ লোকের মতোন
ভালোবাসাগুলো মজুদ রেখেছিলাম
মন খুলে ভালোবাসবো বলে অসময় তোমাকে দেইনি ডাক
তোমাকে পৃথিবীর সেরা প্রেমিকের মতোন হৃদয়ের স্ফূরণ দেবো বলে
অপেক্ষা করছিলাম__শুভদিনক্ষণের।
শুভ দিনক্ষণ আসেনা ___তোমাকে ভালোবাসা হয় না।
ধর্ষকের সংক্ষিপ্ত সংগমের মতোন আমি তোমাকে পণ্য ভাবিনি
পুঁজোর দেবি ভেবে উৎসবে তোমাকে অর্ঘ দেবো বলে কত তিলতিল নির্মাণ আমার
অথচ আমাদের অবেলায় যাবার সময় হয়ে যায়, সময় নদীর মতোন বয়ে যায়।
১৯.১১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

