[সময়গহন]
শাফিক আফতাব........
একদিন তোমাকে ঠিকই ভুলে যাবো__এই ভালোবাসা শিশিরের শব্দের মতোন
তোমার নিঝুমরাত মুখর করবেনা ফোটা ফোটা ব্যঞ্জনায় __
এই প্রেম তোমাকে জাগাবে না কোনোদিন কোনো অবসরে, ঠিক ভুলে যাবে, তোমাকে ঠিকই ভুলে
যাবো আমি__
শুধু মনে হবে ভালোবেসে যে ক্ষত করেছিলো হৃদয়ের গহীন__
সেই পোড়াজমিনের নুড়িঘড়, খোলস, আর কিছু বেদনাপাথরের টুকুরো
আর ভালোবাসার পাঁজরগুলো
সেই পাজরগুলো সহসা পচে মৃত্তিকার শরীরে মিশিবেনা।
এই আমি তোমাকে ভুলে যবেো যুগের ধকলে
বেকারত্বের অভিশাপে তোমার ভালোবাসাগুলো অস্থির যন্ত্রণা হলো
যাপিত জীবনের যাতনায় তোমাকে মনে হলো অতিরিক্ত এক ঝঞ্ঝাট
তুমি আজ অবসর প্রাপ্ত সরকারি চাকরের মতোন আমার কাছে অতিরিক্ত এক ঝামেলা হয়ে আছো।
২০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

