তোমার কাছে চেয়েছি এক টুকরো আলো
ভালোবাসার দুফোঁটা শিশিরের জল
তবু তুমি কোনোদিন বাসলে না ভালো
জীবন জুড়ে আজোও আমার তিস্তার ঢল।
তবু আমি তোমার দিকে উন্মুখ থাকি
যদি এসে কোনোদিন কড়াটি নাড়ো
আহত পাখির মতোন হও জড়োসড়ো
সেই আশায় হৃদয়েতে সুবাস মাখি।
কত কেউ এলো গেলো তুমি এলে না
আমি যে নির্বাসনে __সেন্ট হেলে না
এভাবেই জীবন যাবে হবে না কিছু
রয়ে যাবো চিরকাল প্রেমের শিশু।
নাই বা এলে তুমি তবু ভালো থাকো __
চিরকাল জ্বলে যাবে প্রেমের ঝাউশাখও।
১৪.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




