" মাঝে মাঝে হাত দু'টো নিশপিশ করে, সাধ হয় এঁটো হাতে চকচকে চোখ থেকে স্বপ্ন ছিনিয়ে এনে ছড়িয়ে ছিটিয়ে দিই এখানে ওখানে। এখানে ওখানে বা মুদির দোকানে, যেখানে স্বপ্ন দেখা লাগাতার বন্ধ্। সুর নেই তাল নেই শুধু হরতাল, সোনালী সকালটাকে অকালে ভেজাবে বলে শ্যামলা মেঘের দল হামলা করবে... হামলা করবে - আস্তিন গুটিয়েছে ওরা, আস্তিন গুটিয়েছে ওরা বেধেছে যে জোট। বল ফোট্ ফোট্ ফোট্, বল আয়... যা মেঘেদের দেশে গিয়ে বলে দে দেখে নেব সব রংবাজকে, বল আয়। শোন আমরাও বেঁচে আছি, চাঁদা তুলে বর্ষাতি কিনে দেব সূর্যকে - দেখব ভেজায় শৌর্যকে কে? "
..
..
..
..
..
আমারওযে মাঝে মাঝেই এরকম মনে হয়, মনের ওপর আজকাল আর একদম আদেশ চালাতে পারছিনা। ভাবি একরকম আর করে ফেলি আরেক রকম। একদম বিতিকিচ্ছিরি অবস্থা আর কি!
মনে হয় আমি ছাড়া পৃথিবীর সবাইকে শেষ করে ফেলি, ধ্বংস করে ফেলি সব কিছু।
ভাল্লাগেনা, ভাল্লাগছেনা আর কিছু, কথা বলতেও আর ভাল্লাগেনা। তাই ব্লগে বসে ব্লগাচ্ছি। ব্লগিয়ে ব্লগিয়েই এখন পর্যন্ত কিছুটা শান্তি খুঁজে পেয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


