ডিসেম্বর প্রায় শেষ, খালি গায়ে ঘুরছি আমি। যেন শীতের কথা বলতে চাইছি, আসলে আমার ভীষন রাগ হচ্ছে; কার উপর জানি না।
প্রশ্নের উপর উত্তর দেওয়াটাই বৈধ রিতী। আসল - নকল বোধটাই ফিকে। ইন্সুরেন্স কোম্পানীর দালালের মতো ভয় দেখিয়ে যাওয়া, যদিও বীমা এজেন্সী যে মৃত্যুভয় নিয়ে খেলে, সেটা তারাই বিশ্বাস করতে চায়না একদম। কীবা আর বেশী মজা আছে - মৃত্যু নিয়ে খেলার বেশী?
আরও গভীরে চলে যাই, বহুল পরিচিত কলঙ্কের ভিতর। ডুব দেই গভীর থেকে আরও গভীরে, শুধু চারিদিকে গাঢ় অন্ধকার। সহ্যক্ষমতা বাড়িয়েছে আরও, শুধু শিহরন আর চিৎকার শুনতে পাই (নিজেরই কি?)।
অন্ধ লোক যেমন কালো দেখতে পায় তাঁর দু'চোখে, তার থেকেও বেশী, অনেক বেশী কালো চারিদিকে। তবুও আশেপাশের সবকিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। ভয় নেই মনে, শীতও করছেনা। আসছেনা কোনো অন্য ভাবনাও।
অতল গাঢ় অন্ধকারে ডুব দিয়ে আমি রোমাঞ্চিত, আজ সব ইচ্ছা পূরন।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


