আমার আজ কোনো লেখা মাথায় আসছেনা।
সাড়ে তিন ঘন্টা হয়ে গেল
এখনো কোনো লেখাই মাথায় এসে ধাক্কা দিয়ে বলেনি,
হ্যালো! কেন লিখছনা আমায়?
আমার আর কি?
আমার কি কোনো দায় পড়ে আছে?
আজ আমি কোনো কিছুই লিখবনা।
আজ আমি কলম থেকে একেবারেই হাত উঠিয়ে রাখব।
দয়া করে তোমরা কেউই আসবেনা আমাকে অনুরোধ করতে।
দয়া করে তোমরা আজ আমার এই অনুরোধ টুকু রাখো।
আমার আজ কোনো লেখাই মাথায় আসছেনা।
সাড়ে তিন ঘন্টা হয়ে গেল,
এখনো কোনো লেখাই মাথায় এসে ধাক্কা দিয়ে বলেনি,
হ্যালো! কেন লিখছনা আমার কথা?
তোমার কথা? মানে কবিতার কথা?
কবিতা লেখার আমি আর কি জানি?
কবিতা তো লেখে কবিরা।
আমি কি কবি?
যদি অন্ততঃ তোমার কথা লেখাতেই হয়...
যাও না তবে কবিদের কাছে।
তারা তোমার কথা খুব সুন্দর করে,
ভালো ভাবে,
কবিতার মতো করে লিখে দেবে।
তারাও শান্তি পাবে... আর পাবে তুমিও শান্তি।
আজ আর আমাকে জ্বালিও না।
অনেক জ্বালা, অনেক কষ্ট আছে আমার মনে,
তোমার কষ্ট আজ আর আমি আমার আপন করে নিতে পারবনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


