প্রতিনিয়ত কিছু কিছু ভিক্ষুককে একই রাস্তায় চলার কারণে পরযঅবেক্ষন করি দেখি তারা মিনিটেই ২টাকা,৫টাকা ১০ টাকা পায়ই। অফিস যাতায়ত মতিঝিল উত্তরা ট্রনে করি বলে কিছু ভিক্ষুক কে প্রতিদিন দেখি এবং observe করি। প্রচুর যাত্রী থাকে বলে ট্রেনে ভিক্ষুক হাত পাতলে এক বগির ১% টাকা দিলেই ৫ মিনিটেই ২/১ শত টাকা পেয়েই যায়। বিশেষ করে অন্ধ, বৃদ্ধ বা শারিরীক ভাবে প্রতিবন্ধি ইত্যাদি হলে টাকা পায়ই। সুস্হ ভিক্ষুকেরও অভাব নেই।ছবির এই ভিক্ষুক ছেলেটি কে প্রতিদিনই ট্রেনে দেখি এবং আমি দেখেছি ৫/৭ মিনিটে শত টাকা বা ৭০/৮০ টাকা average পায়। মুটামুটি ১ ঘন্টায় ১টি ট্রেনের ১০/১৫ বগি ভিক্ষা করতেই পারে। এবার বুঝেন কি অবস্হা। সারাদিন এ কাজই করে।আজ এ ভিক্ষুককে জিজ্ঞাস করলাম তোমার মাসিক খরচ কত? বলে স্যার যা পায় তা দিয়ে হয় না। আমি বললাম আমার হিসাবে তুমি মাসে লক্ষ টাকা আয় কর এটি যখন বললাম তখন সে দৌড়ে চলে গেল। আমি বললাম তোমাকে আমি গত ১ মাস ধরে observe করছি। তারা বিভিন্ন ধরমীয় আবেগঘন কথা এবং মানুষের মৃত মা বাপের কথা বিভিন্নভাবে রুপ লাগিয়ে বলে বলে মানুষের মনকে দূরবল করার চেষ্টা করে। ইহাতে দেখা যায়,৫%-৮% লোক টাকা দেয়ই। সেদিন পেপারে দেখলাম কলকাতার এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ট্রাংকে ২১ লক্ষ টাকার FDR এবং Bond এর documents পাওয়া গেছে। আমার মনে হয় ঢাকা শহরের কিছু কিছু ভিক্ষুকের আরও বেশী কিছু পাওয়া যাবে। ইসলামে ভিক্ষাভিত্তিকে না করা হয়েছে বলে জানি। শুনেছি পেশাদার এ সকল ভিক্ষুকের পিছনে গ্যাং লিড়ার থাকেন। ভিক্ষা ভিত্তিতে নামানোর জন্য এসব গ্যাং লিড়াররা অভিভাবক বিহীন পথশিশুকে ধরে নিয়ে গিয়ে পঙ্গু করে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়ে ভিক্ষা করায়। তাই আমি বলব আপনি ভিক্ষা দেওয়ার সময় চিন্তা করে দিবেন।সরকারের উচিত এহেন ভিক্ষা ভিত্তি বন্ধের পদক্ষেপ নেয়া।



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




