মায়া ভালবাসা যেন এতিম অভূক্ত অসুস্থ অসহায় শিশুর জন্য হয়।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আলহামদুলিল্লাহ্! আজকের দিনের একান্ত ইচ্ছাটুকু পূরন হল। প্রায় ৩৯ জন পথশিশুর সাথে মনের অনেক আনন্দে খেলাম। কিছু কিছু শিশু যখন বলছিল আমার এ খাবার না হলে তারা রাতেও উপোষ থাকত।দুপুরে নাকি চেয়ে ঝালমুড়ি খেয়েছিল এ সময় বিরানী খেতে পারে তারা খুব খুশী। যে মানুষ অবুঝ শিশু প্রাণের কষ্টের গভীরে ঢুকতে সমর্থ হয়েছে সে কখনো বসে থাকতে পারে না। শিশু অভূক্ত থাকার যন্ত্রণা এবং অসুস্থ হয়েও চিকিৎসা না নেয়ার কষ্ট আমাকে অস্থির করে তুলে। তাই আমি চেষ্টা করি অন্তত এ রকম কিছু শিশুকে একবেলা হলেও যদি খাওয়াতে পারি। তারা যখন খুশী মনে খায় তখন আমি তাদের চেহারার দিকে তাকিয়ে থাকি। তখন মনেহয় এ পৃথিবীর শ্রেষ্ট সুখ আমি পাই। মাবাবাহীন শিশু অভূক্ত ও অসুস্থ হয়ে পড়ে থাকবে তা আমি কোন মতেই মানতে পারি না। আল্লাহর কাছে ফরিয়াদ করি এ পৃথিবীর মানুষের মন যেন তাদের জন্য বিগলিত হয় আর আমার সবকিছু যেন এ সকল শিশুর জন্য হয়। যেখানে কোমল হৃদয়ের এতিম শিশু অভূক্ত অসুস্থ হয়ে রাস্তাঘাটে পড়ে থাকে সেখানে স্বাধীনতা আর বিজয় কি তার সত্যতা পেয়েছে??
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন