somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেশা সর্বনাশা ফারুক ও তার মা!

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পংগু ফারুক এর সব কাহিনী বন্ধুরা সকলেই জানেন। ঘুমন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে এক হাত এক পা হারিয়েছিল। অন্য পা টিও পচন ধরে হারাতে বসেছিল। নিজ দায়িত্বে ঐ পা এর চিকিৎসার নিমিত্তে পংগুতে ভর্তি করিয়ে দুই মাস চিকিৎসা করালাম। ঐ সময়েই ওর কাছ থেকে ঠিকানা নিয়ে মাকে খুঁজে বের করলাম। সাড়ে চার বছর পর মা এর সাথে মিলন ঘটালাম। মা সহ হাসপাতালে থেকে চিকিৎসা হল। দুইমাস পর হাসপাতাল থেকে রিলিজ করে মা এর নিকট একমাস থাকল। মা এর বাসায় প্রতিদিনই মা ছেলের ঝগড়ার খবর পেতাম। তারপরও প্রতিদিন কাউন্সিলিং করে করে তাদের একসাথে থাকার পরামর্শ দিতাম। তাদের মাসিক পারিবারিক খরচও দেয়া হতো। সব খরচই বহন করতেন ইউএসএ প্রবাসী দুজন সিলেটী ভাই। তাঁদের অংগীকার সারাজীবন তাঁরা ফারুক ও তার মাকে অার্থিক সহযোগিতা করবেন। এ পর্যন্ত সব খরচই দিয়েছেন বিশেষ করে ইউএসএ প্রবাসী সাজ্জাদ ভাই।

প্রতিদিন ফারুকের মা এর সাথে যোগাযোগ করে যা শুনতাম তা সুখকর নয়। তার মা কাজে গেলে ফারুক ভিক্ষা করে গাঁজার নেশায় হারিয়ে যেত। মাকে কোনমতেই মানছিল না। যাহোক তারপরও তার মাকে পরামর্শ দিতাম চিটাগাং মেডিকেলে দেখিয়ে ওর চিকিৎসা নিতে। কিন্তু তার মা চরম তিক্ত বিরক্ত! বিষয়টা এমন বড় প্রেম শুধু কাছেই টানে না ইহা দূরেও ঠেলিয়া দেয়! তার মা কিছুতেই তাকে ম্যানেজ করতে পারছিল না। কারন ফারুক চরম গাঁজা আসক্ত। দীর্ঘ কাল পথে থাকতে থাকতে সে এ নেশায় মত্ত।
আজ অবাক বিস্ময়ে দেখলাম, ফারুক তার পূর্বের জায়গা বিমান বন্দর রেল স্টেশনে হুইলচেয়ার নিয়ে ফেরত এসেছে। জিগ্যেসাবাদে বলল, তার মা নাকি তাকে চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীতা ট্রেনে তুলে দিয়েছে। মনে অনেক কষ্ট পেলাম। আমি অনেক কষ্ট করেছি ছেলেটার জন্য। হেরে গেলাম সর্বনাশা মাদকের কাছে। এদের সাথে মিশে যা আমি হাঁডে হাঁডে টের পায় মাদক যে কি সর্বনাশা? সবগুলো পথশিশুই পথে থাকতে থাকতেই আসক্ত হয়ে পড়ে। তাদের বড় প্রয়োজন মাদকের চিকিৎসার। প্রয়োজন সে রকম চিকিৎসা সম্বলিত আবাসিক বাসস্থান। নতুবা এ পরিণতিই হবে! ছেলের এ অবস্থা ম্যানেজ করতে না পেরে আদরের একমাত্র ছেলেকেও মা ছুডে ফেলে দিয়ে থাকতে চাই। গরীব মা বাসায় কাজ করে নীজের পেটে ভাত জুটিয়ে চলে। এর মধ্যে এ অশান্তি সহ্য করতে না পেরে প্রিয় ছেলেকে আবার পথেই ছেড়ে দিয়েছেন। মূল কারন হলো মাদকের নেশা। নেশা আজ বড় সর্বনাশা। তথাপিও মন মানছিল না অসুস্থ অন্য পা টি এখনো একটু একটু কাঁচা ফলোআপ ট্রিটমেন্ট এর জন্য আবারও পংগু হাসপাতালে পাঠানোর চিন্তা করছি। এভাবেই সত্য সঠিক কেয়ারের অভাবে অনেক অসহায় এতিম শিশু পথে আসে আর মাদকাসক্ত হচ্ছে। তাদের জীবনের পরিনতি সমাজের জন্য ভয়ানক ও বিভীষিকাময়। বড় দুঃখের! প্রয়োজন এ সকল শিশুদের জন্য সরকারের যথোপযুক্ত প্রকল্প হাতে নেয়া।
দয়াপূর্বক!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×