পথশিশুর সৃষ্টি যেভাবে হচ্ছে।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এ সকল শিশুর এ পরিনতির জন্য তাদের মা বাবারা অনেকাংশেই দায়ী। আজ একজন শিশু বলল তার বাবা গাঁজা খায় আর তার মা অন্যত্র বিয়ে করার পর থেকেই সে পথে থাকে। সৎ বাবা ও সৎ মা এর অবহেলা এবং মারধরের কারনেও অনেক শিশু ঘর ছেড়ে পথে আসে। আবার এ ধরনের পথে থাকা পুরুষ মহিলার ঔরুষজাত সন্তান সন্ততিরাও পথে থাকে। পরিবারের অভাবের কারনে আনকেয়ার হয়েও অনেক শিশু পথে আসে। মা বাবার মৃত্যুজনিত কারনে গ্রামে,উদ্বাস্তুু বা বস্তিতে বসবাসরত পরিবারের শিশুরাও নিরুপায় হয়ে খাবার খেয়ে বাঁচার আশায় পথে আসে।পথ শিশুর এহেন উৎপত্তিতে সরকার যদি নিবিড়ভাবে কাজ করে এ সকল শিশুদের মা বাবাকে এবং ক্ষেত্রবিশেষে সৎবাপ ও সৎ মা তথা অাইনগত অভিভাবককে যদি জবাবদিহিতার সম্মুখীন করা হয় তাহলে এ সকল শিশুর পথে আসা কমবে বলে মনে করি। যাঁরা বাধ্য হয়ে পথে এসেছে তাদেরও যথাযথ পুনর্বাসন করা উচিত। নতুবা তারাও অনেক অপরাধ এবং অধিক পথশিশু সৃষ্টির কারন হয়ে দাঁড়াবে।



এ সকল শিশুদের মুখে শুনা সৎ মা ও সৎ বাপের অত্যাচারের কাহিনীগুলো লোমহর্ষক এবং মর্ম স্পর্শী! আজ ছবির এক মেয়ে বলছিল সে তার সৎবাপের অত্যাচারের কারণে পথে আসতে বাধ্য হয়েছে। জন্মদেয়া শিশুর বিষয়ে মাবাবাকে যদি জবাবদিহিতায় আনা যায় তাহলে পথ শিশুর সৃষ্টি অনেকাংশে কমবে বলে মনে করি। নতুবা এভাবে চললে পথশিশু সংখ্যা যেমন বাড়বে অপরাধও সে অনুযায়ী বাড়বে। পথে আসা শিশুর কোন দোষ আছে বলে মনে করিনা। তারা কোমলমতি মাসুম শিশু। দোষহল জন্মদাতা মা বাবা বা সৎ মাবাবার এবং পরোক্ষভাবে সরকারের। সমাজের সক্ষম সামর্থ্যবান লোকজনও দোষী হয়ে যাচ্ছে এ কারনে যে, তাঁরা পথে ঘাটে থাকা এ সকল শিশুর মানবেতর জীবনযাপন দেখা সত্বেও আমলে নিয়ে তাদের জন্য পুনর্বাসনমূলক কিছু করছে না।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন