

আজও যে সকল শিশুর সাথে দেখা মিলল। বেশিরভাগেরই মা বাবা নেই বা বিচ্ছিন্ন! কথাহল তারা এভাবে থাকবে কেন? পথে অভিভাবক হীন শিশু দেখামাত্রই যদি তাদের পুনর্বাসন বা অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাবস্থা নেয়া হয় তাহলে এ সকল শিশুরা অভুক্ত অসুস্থ বা আসক্ত হয় না। কিছু দিন পথে থাকলেই তাদের মানসিকতা পরিবর্তনের সাথে সাথে তারা মাদকসক্তও হয়ে যায় তখন তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা কষ্টসাধ্য ও ব্যায়বহুল হয়ে যায়। আমরা প্রথম যেদিন পথেঘাটে অভিভাবকহীন শিশু দেখতে পাই সেদিনই যদি সে শিশুকে নিরাপদ শেল্টারে নিতাম তাহলে তাদের এ চেহারা বা এ পরিনতি হতো না! তারা কখনোই দায়ী নয়, দায়ী হলো সরকার বা আমরা সক্ষম জনগণ। আমরা শিশুর সত্য সংজ্ঞা অনুধাবন করতে ব্যার্থ নয় কি??

আজ দুএকজন মেয়ে শিশুর বিভৎস কাহিনী শুনে স্তম্ভিত হয়েছি। কিভাবে এ রকম আনকেয়ার মেয়ে শিশু পথে থাকে তা মাথায় ধরে না? এ ধারায় গজবের উৎপত্তি কি হচ্ছে না? ধর্ষন বা ইভটিজিং নিয়ে অনেক কঠিন বিচার, মানব বন্ধন বা আন্দোলন দেখি কিন্তু এ সকল মেয়ে শিশুর পক্ষে কোন নারী বা পুরুষ কোন কথা বলেছে তা কখনো শুনিনি? বিষয়টা এমন গরীব অসহায় এতিম মেয়েশিশু এদের আবার ইজ্জত কিসের? দুঃখজনক! গত কয়েকদিন আগে ভর্তি পরীক্ষার্থিনী দুজন মেয়েকে দুজন ছাত্র কি বলেছে তা নিয়ে দেখলাম বিবিসি থেকে শুরু করে সকল মিড়িয়া দারুন সোচ্চার! ছাত্র দুজন বহিস্কারও হয়েছে পাশাপাশি অনেক মেয়ে শিশুরা দিন রাত প্রকাশ্য জায়গায় অশ্লীলতার সম্মুখীন হচ্ছে তাদের পক্ষে সকল মিড়িয়াসহ কারোরই কোন নজর নেই। গরীব অসহায় এতিম মেয়েরা আজ নিরবেই কাঁদছে!খোঁজ নেওয়ার কেউ নেই। একদিন তারা পশুদের থাবার কাছে পরাজিত হয়ে উন্মুক্তভাবে পতিতা নাম ধারন করেই পথেঘাটে বসবাস করবে। দায়ী কি আমরা একটুও নয় ??
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



