এত পিউর জিনিস এত পিউর মায়া এত সহজে কোথায় পাই?
২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মায়া হয় গল্প শুনি ছবি তুলি প্রতিদিন এভাবেই দিন শুরু করি। আজ এক মেয়ে ছিল বুদ্ধি প্রতিবন্ধী। শুয়ে থাকা শিশুটি ভীষন কাশতে ছিল। সিলেটি শিশু মা বাবা হারা। আদরের সাথে আদরের দারুণ এক সম্পর্ক হয়। আমি একটু আদর করি বলে তারা আমাকেও অনেক সমীহ করে কথা বলে এবং সত্য কথাগুলো বলে।মায়ার মিলন হল হৃদয়স্পর্শী। একটু খেতে দিই আর তাদের আচরণ ও অনুভূতি পর্যবেক্ষণ করি। আর ভাবি শিশুর সুন্দর নিস্পাপ মন নিয়ে। কোমল হৃদয়! কোমল মন! নিস্পাপ চাহুনি! এত পিউর জিনিস এত পিউর মায়া এত সহজে কোথায় পাই? তাই প্রতিদিনই বসি। ইচ্ছে হয় সব শিশুকে নিরাপদে রাখতে! অর্থ সম্পদের কঠিন নিয়ম! নীজের কাছে না থাকলে যার আছে তার অনুমতি ব্যাতিরেখে তার কাছ থেকে নিতে পারিনা। এতিম অসহায় শিশু অসুস্থ অভূক্ত হয়ে মরে যাবে তবুও যাদের সম্পদ আছে তাদের চোখের সামনে এভাবে মরলেও আজকের সভ্যতা ও আইন বলে এখানে সে সকল সম্পদশালী কোন দোষ করেনি বা তাদের কোন দোষ নেই? তারা অপরাধী নয়? এ হল আজকের সভ্যতা! আজকের সমাজ! আজকের পৃথিবী!



এ হল এখনকার গনতান্ত্রিক আমার মনের ঘৃন্য এক সভ্যতা। এ সভ্যতার সমাজের এ চিত্রের জন্য সম্পদশালীর কোনরকম আইনগত দায় নেই। এমনকি কেউ না খেয়ে মরে গেলেও তারা এ সভ্যতার আদালতে নিরঅপরাধী। এ দায়মুক্তি যতদিন এভাবে থাকবে ততদিন মানবতা এভাবে নির্যাতিতই হতে থাকবে। এখনে আমরা চরিত্রহীন নই। এতিম শিশু থাকার নিরাপদ ঘর না পেয়ে খোলা আকাশের নীচে ধুলাবালি মশা মাছির মধ্যে শুইয়ে ঘুমাবে পক্ষান্তরে আমরা সকলে চরিত্রবান আদর্শ মানুষ তা কিভাবে যুক্তিপূর্ন জানিনা। সত্যি দারুণ ব্যাথা লাগে! অনেক কষ্ট হয় প্রতিদিন যখন এ সকল অসহায় শিশুর করুন কাহিনী শুনি এবং তাদের এভাবে দেখি। প্লিজ কিছু করুন এ সকল অসহায় মাসুম শিশুদের জন্য।
দয়াপূর্বক।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন