(এটি আমার ৫০তম পোষ্ট যা উৎসর্গ করলাম সকল ব্লগারদের প্রতি)
সামু আমার জন্য একটা স্বপ্নের জায়গা। এখানে স্বপ্ন দেখি নিজের মত করে, আর চেষ্টা করি স্বপ্নের মাঝে বাঁচতে। আর আমাকে স্বপ্ন দেখায় সামু আর সামুর প্রতিটি ব্লগার। তাই সামুকে ধন্যবাদ এবং সামুর প্রতিটি ব্লগারের প্রতি রইলো আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
ব্লগ সম্পর্কে আমার কোন ধারণা ছিলো না। ব্লগে আসার আগে পর্যন্ত আমার সব সময়ই মনে হতো প্রতিটি মানুষেরই লেখা উচিৎ। অন্যের জন্য না হোক অন্তত নিজের জন্য লেখা উচিৎ, নিজেকে জানতে লেখা উচিৎ। আর সেটা যে কোন ধরণের-ই হোক না কেন, তবে তা যেন কারো ধর্মীয় মূল্যবোধে ও বিশ্বাসে আঘাত না হানে। যখন আমার মাথায় এই বিষয়গুলো খুব বেশি ঘুরপাক খেতে লাগলো ঠিক তখন-ই সন্ধান মেলে সামুর, যেন আমার স্বপ্ন বাস্তবে রূপলাভ করলো। তার পর আর কি লিখে চলছি একের পর এক পোষ্ট, কারো ভালো লাগুক আর না লাগুক আমি লিখছি অন্তর আত্মার সন্ধানে। আর দেখতে দেখতে ৪৯টা পোষ্ট করে ফেলেছি অসংখ্য ভালো লাগা না লাগার মধ্য দিয়ে, অনেক ভালো-মন্দ কমেন্টেস্ এর মধ্যদিয়ে। আপনাদের সাথে আমি ব্যক্তি গত ভাবে পরিচিত নই তবুও অনেক কিছু পেয়েছি আপনাদের কাছ থেকে, যে ঋণ আমি কোন দিনই শোধ করবো না।
সামুকে আমি সবসময় দেখি একটা ভালোবাসার বন্ধন হিসেবে, একটি শক্তি হিসেবে, একটা প্রতিবাদের জায়গা হিসেবে। যেখানে আমরা সকল ব্লগাররা সব সময় যে কোন অন্যায়ের বিরুদ্ধে লিখে যাব আর সেই লেখাই যে সবাইকে অনুপ্রেরণা যোগাবে সবাইকে। আবারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি আর উৎসর্গ করলাম আপনাদের সবার জন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




